সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

গণতন্ত্রের সৌন্দর্যের জন্য হলেও সংবিধান সংস্কার প্রয়োজন: জামায়াত আমির

গণতন্ত্রের সৌন্দর্যের জন্য হলেও সংবিধান সংস্কার প্রয়োজন: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো দেশের সংবিধানই অপরিবর্তনশীল নয়। সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনে তা পরিবর্তন করতে কোনো বাধা নেই। গণতন্ত্রের সৌন্দর্যের জন্য হলেও সংবিধান সংস্কার প্রয়োজন। রোববার (২২ মার্চ) সকালে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, সংসদ অধিবেশন সময়ের শেষ প্রান্তে হওয়ায়- নির্বাচন নিয়ে কথা বলার সময় সংকুচিত হয়েছে। আর প্রেসিডেন্টের প্রতিষ্ঠান নিয়ে কোনো নেতিবাচক ধারণা জামায়াতের নেই। প্রতিষ্ঠানটির ব্যক্তিকে নিয়ে প্রশ্ন আছে। নিশ্চয় সরকার এটা নিয়ে ভাববে।

নির্বাচন পরবর্তী বিভিন্ন সংকটের বিষয় উল্লেখ করে তিনি বলেন, সংসদের ভেতরে এসব সমাধান না হলে স্বভাবতই তা বাইরে আন্দোলনে রূপ নেবে।

ঈদযাত্রায় জনগণের ভোগান্তি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঈদযাত্রায় বিশৃঙ্খলা সরকারের গাফিলতি- সড়ক ও পরিবহন মন্ত্রীর অযাচিত মন্তব্যই এসবের জন্য অনেকটা দায়ী।

এদিন মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা ছাড়াও সিলেট জেলা ও মহানগর জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।

আরও

জামায়াতের সঙ্গে দূরত্ব, জোট ছাড়ার পথে এনসিপি

রাজনীতি

জামায়াতের সঙ্গে দূরত্ব, জোট ছাড়ার পথে এনসিপি

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) দূরত্ব স্পষ্ট হচ্ছে। জোটের রাজনীতি থেক...

২০২৬-১১-০২ ১৯:০৮

শরিকদের সঙ্গে দূরত্ব বাড়ছে ক্ষমতাসীন বিএনপির

রাজনীতি

শরিকদের সঙ্গে দূরত্ব বাড়ছে ক্ষমতাসীন বিএনপির

চব্বিশের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থান এবং পরবর্তী অন্তর্বর্তী সরকারের অধীনে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ১৩তম জা...

২০২৬-১০-১৯ ১৬:২৭

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশের মানুষকে ক্ষুধার্ত রাখার শামিল: রিজভী

রাজনীতি

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশের মানুষকে ক্ষুধার্ত রাখার শামিল: রিজভী

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বন্ধের হুমকিকে দেশবিরোধী ও মানবতাবিরোধী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির ভারপ্রাপ্...

২০২৬-১০-০৯ ২০:৪৭

খেতাব বাতিল করে জনগণের হৃদয় থেকে শহীদ জিয়ার স্মৃতি মুছে ফেলা যাবে না: প্রতিমন্ত্রী ইশরাক

রাজনীতি

খেতাব বাতিল করে জনগণের হৃদয় থেকে শহীদ জিয়ার স্মৃতি মুছে ফেলা যাবে না: প্রতিমন্ত্রী ইশরাক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক বাতিলের সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়া...

২০২৬-১০-০৯ ২০:৪০

ছাত্রদল ভবিষ্যৎ রাজনীতির ‘সাপ্লাই লাইন’: আবদুস সালাম

রাজনীতি

ছাত্রদল ভবিষ্যৎ রাজনীতির ‘সাপ্লাই লাইন’: আবদুস সালাম

ছাত্রদল ভবিষ্যৎ রাজনীতির ‘সাপ্লাই লাইন’ বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক, বিএনপি চেয়ারম...

২০২৬-১০-০৯ ১৯:১৮

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

রাজনীতি

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

কুষ্টিয়ার লালন শাহের আখড়াবাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছ...

২০২৬-১০-০৪ ২২:২৬