বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অন্যান্য

‘ঘরের বাজার’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাহমুদউল্লাহ রিয়াদ

‘ঘরের বাজার’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাহমুদউল্লাহ রিয়াদ

ঘরের বাজারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নতুন ইনিংস শুরু করেছেন বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।

এর অংশ হিসেবে ঘরের বাজারের বিভিন্ন ব্র্যান্ড— স্বস্তি, হানিরাজ, খেজুরি, গ্লারভেস্ট এবং ইসলামিক লাইফস্টাইল ফ্যাশন ব্র্যান্ড তাবায়া— এর ক্যাম্পেইন, ডিজিটাল কনটেন্ট ও প্রচারণামূলক কার্যক্রমে যুক্ত থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

মঙ্গলবার (১১ আগস্ট) ঘরের বাজারের বনশ্রী প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে উপস্থিত ছিলেন ঘরের বাজারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় ঘরের বাজারের ব্র্যান্ড তাবায়ার খোব এবং পাঞ্জাবি পরেও দেখেন মাহমুদউল্লাহ রিয়াদ।

মানসম্মত ও নিরাপদ খাদ্যপণ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে অর্গানিক ও সেফ ফুড ব্র্যান্ড ‘ঘরের বাজার’। প্রতিষ্ঠানটির পণ্য তালিকায় দেশীয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা খাদ্যপণ্যও রয়েছে। মাহমুদউল্লাহ রিয়াদকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করার মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন পণ্য ও ব্র্যান্ডের গল্প আরও বিস্তৃত পরিসরে মানুষের কাছে পৌঁছে দিতে চায়।

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ধারাবাহিক পারফরম্যান্স, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার জন্য পরিচিত মাহমুদউল্লাহ রিয়াদ। ঘরের বাজারের মতে, তার অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠানটির মান, বিশ্বাস ও আস্থাকে গুরুত্ব দেওয়ার ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ঘরের বাজার বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ব্র্যান্ড। তাদের প্রতি আমার আস্থা আছে। ইনশাআল্লাহ, এই অংশীদারত্ব থেকে ভবিষ্যতে ভালো কিছু বের হয়ে আসবে।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে ঘরের বাজারের পরবর্তী ক্যাম্পেইন ও ডিজিটাল কনটেন্ট কার্যক্রম শিগগিরই শুরু হবে। নতুন এই পার্টনারশিপের মাধ্যমে প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্র্যান্ড ও পণ্যের কার্যক্রম আরও বড় পরিসরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আরও

রোহিঙ্গাদের জন্য সহায়তার পরিমাণ বাড়ানোর আহ্বান সার্জিও গরের

অন্যান্য

রোহিঙ্গাদের জন্য সহায়তার পরিমাণ বাড়ানোর আহ্বান সার্জিও গরের

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর রোহিঙ্গাদের জন্য সহায়তার পরিমাণ বাড়ানোর আহ্বান জানি...

২০২৬-০৮-০১ ০৯:১৯

হাসনাত ও সারজিস আটক, শিক্ষার্থীদের ৩ দফা ঘোষণা

অন্যান্য

রক্তাক্ত জুলাই হাসনাত ও সারজিস আটক, শিক্ষার্থীদের ৩ দফা ঘোষণা

২৭ জুলাই ২০২৪। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে আটক করে মহানগর গোয়েন্দা পুলি...

২০২৬-০৭-২৭ ১২:১২

১৫ শতকের ইসলামিক শিল্পের সম্ভার নিয়ে জেদ্দায় বিশেষ জাদুঘর

অন্যান্য

১৫ শতকের ইসলামিক শিল্পের সম্ভার নিয়ে জেদ্দায় বিশেষ জাদুঘর

সৌদি আরবের প্রথম ইসলামিক শিল্পকলা বিষয়ক বিশেষায়িত জাদুঘর হিসেবে আত্মপ্রকাশ করেছে জেদ্দার হাউস অব ইসলামিক আর্টস। এখানে ১৫...

২০২৬-০৭-২৬ ১১:৫৫

বন্ধুমহল থেকে বিশ্ববাজারে ‘দেshe’-এর যাত্রা

অন্যান্য

বন্ধুমহল থেকে বিশ্ববাজারে ‘দেshe’-এর যাত্রা

বিশ্ববিদ্যালয়ের ক্লাস, অ্যাসাইনমেন্ট আর পরীক্ষার ব্যস্ততার মাঝেও থেমে থাকেননি রুমাইয়া করিম রামিসা। ইউনাইটেড ইন্টারন্যাশন...

২০২৬-০৭-২৫ ২৩:৫০

আজ বিরল ঘটনার সাক্ষী হচ্ছে কাবা, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

অন্যান্য

আজ বিরল ঘটনার সাক্ষী হচ্ছে কাবা, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

বিরল এক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে পবিত্র কাবা। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আজ বুধবার সূর্য সরাসরি কাবা...

২০২৬-০৭-১৫ ১২:০৮