সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

ঘনিষ্ঠ দৃশ্য বিতর্ক: স্ত্রীর ‘আপত্তি’ কতটা, জানালেন যশ

ঘনিষ্ঠ দৃশ্য বিতর্ক: স্ত্রীর ‘আপত্তি’ কতটা, জানালেন যশ

আসন্ন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এ কিয়ারা আদভানি ও তারা সুতারিয়ার সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বড়ই বিপাকে দক্ষিণী অভিনেতা যশ। দর্শক-চলিচ্চত্র সংশ্লিষ্টরা যেমন সমালোচনা করছেন, তেমনি এ নিয়ে নানা প্রশ্নের মুখেও পড়ছেন অভিনেতা। তবে, বড় পর্দায় যশের এমন দৃশ্য দেখে তার পরিবার তথা স্ত্রীর প্রতিক্রিয়া কেমন হতে পারে, তা নিয়ে কৌতুহল তৈরি হয়েছে ভক্তদের মনে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন কেজিএফখ্যাত এই তারকা।

যশের স্ত্রী একজন অভিনেত্রী; নাম রাধিকা পণ্ডিত। সিনে জগতে কিংবা পর্দায় এসব ব্যাপার তার কাছে নতুন কিছু নয়। এরপরও যশ মনে করেন, পর্দায় স্বামীর এ ধরনের দৃশ্য একজন স্ত্রীর জন্য আপত্তিকর। 

অভিনেতা জানান, পর্দায় তাকে এসব দৃশ্যে দেখে স্ত্রী রাধিকা হয়তো খুব একটা খুশি হবেন না। তবে এর অর্থ এই নয় যে তিনি রেগে যাবেন বা তাদের দাম্পত্য সম্পর্কের ওপর কোনো প্রভাব পড়বে। রাধিকা নিজেও একজন অভিনেত্রী হওয়ায় পেশার ধরন ভালোভাবেই বোঝেন এবং স্বামীর প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে।

যশের কথায়, বিষয়টা স্বস্তিকর নয় ঠিকই। কিন্তু সেই দ্বিধার জায়গাটা আমি পেরিয়ে এসেছি। এই ধরনের দৃশ্যে অভিনয় করা আমার কাছেও সহজ নয়। কিন্তু গল্পের প্রয়োজনে এই দৃশ্যগুলো করতে হয়েছে। গল্পের ক্ষেত্রে এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই ও (রাধিকা) খুশি হবে না। কিন্তু তার মানে এই নয় যে ও আমার উপর রেগে যাবে। কারণ, ও আমাকে বিশ্বাস করে।

অভিনয় ও ব্যক্তিগত জীবনকে আলাদাভাবে দেখার কথা উল্লেখ করে যশ বলেন, বিষয়গুলো স্বাভাবিকভাবেই যেকোনো সঙ্গীর জন্য কিছুটা অস্বস্তিকর এবং এটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তার নিজের জন্যও এমন দৃশ্যে অভিনয় করা সহজ ছিল না। তবে সিনেমার গল্প ও চরিত্রের স্বার্থেই দৃশ্যগুলো করতে হয়েছে। রাধিকা বিষয়টির পেশাদারিত্ব বোঝেন বলেই তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির অবকাশ নেই।

গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ সিনেমায় যশের সঙ্গে কিয়ারা আদভানি ও তারা সুতারিয়া ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নয়নতারা, হুমা কুরেশি ও রুক্মিণী বসন্ত। সিনেমাটি আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আরও

ডনের অন্তরঙ্গ ছবি নিয়ে যা বললেন সালমান শাহের সাবেক স্ত্রী

বিনোদন

ডনের অন্তরঙ্গ ছবি নিয়ে যা বললেন সালমান শাহের সাবেক স্ত্রী

নব্বইয়ের দশকের ক্ষণজন্মা অভিনেতা সালমান শাহ মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে নিজেকে ব্যাপক জনপ্রিয়তা অ...

২০২৬-০৮-১২ ২২:৩৫

প্রকাশ রাজের অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্ক

বিনোদন

ভোটাধিকার ফিরে পেতে মরিয়া প্রকাশ রাজের অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্ক

ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে নতুন করে সরব অভিনেতা ভারতীয় অভিনেতা প্রকাশ রাজ। তার দাবি, রাজ্যে চলা এসআইআর (বিশেষ...

২০২৬-০৮-১১ ১৮:৫৫

পুরনো বিতর্কে এবার মুখ খুললেন শাবনূর

বিনোদন

রিজভীর সঙ্গে প্রেম-বিয়ের গুঞ্জন পুরনো বিতর্কে এবার মুখ খুললেন শাবনূর

পুরনো বিতর্ক নিয়ে নতুন করে সরব হয়েছেন চিত্রনায়িকা শাবনূর। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুতে তার সম্পৃক্ততার অভিযোগ এবং নিজে...

২০২৬-০৮-০৮ ২০:৫২