শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করল ইসরায়েল

গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করল ইসরায়েল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গৃহীত গাজায় হামাসের নিরস্ত্রীকরণ পরিকল্পনাকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির। একই সঙ্গে ইসরায়েল জানিয়েছে, হামাসের প্রকৃত নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্যাহারের কোনো প্রশ্নই আসে না। খবর টাইমস অব ইসরায়েলের।

শুক্রবার (৩১ জুলাই) টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বেন গাভির বলেন, ৭ অক্টোবরের হত্যাযজ্ঞের পর হামাসের প্রতিটি সদস্যের হাতেই রক্ত লেগে আছে। তাই সংগঠনটির সদস্যদের লক্ষ্য করে পরিচালিত হত্যাকাণ্ড বন্ধের প্রতিশ্রুতি দেওয়া মানে হামাসকে পরবর্তী হামলার জন্য প্রস্তুতির সুযোগ করে দেওয়া।

তিনি আরও বলেন, গাজায় হামাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে হবে। ফিলিস্তিনিদের স্বেচ্ছা অভিবাসন উৎসাহিত করতে হবে। ইসরায়েলকেই শেষ পর্যন্ত জয়ী হতে হবে।

এদিকে ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জানিয়েছেন, হামাসের পূর্ণ নিরস্ত্রীকরণ নিশ্চিত না হওয়া পর্যন্ত গাজায় বর্তমানে যে অবস্থানে ইসরায়েলি বাহিনী রয়েছে, সেখান থেকেও তারা সরে আসবে না।

ওই কর্মকর্তা বলেন, গাজায় রাজনৈতিক অগ্রগতি নিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশিত হলেও ইসরায়েলের অবস্থান অপরিবর্তিত। হামাসের প্রকৃত নিরস্ত্রীকরণ ছাড়া আইডিএফ বর্তমান ইয়েলো লাইন থেকে কোনো সেনা প্রত্যাহার করবে না।

এর আগে বৃহস্পতিবার একই কর্মকর্তা বলেন, বোর্ড অব পিসের প্রস্তাবিত নিরস্ত্রীকরণ পরিকল্পনা ইসরায়েলের শর্ত পূরণ করে না। কারণ, গাজা থেকে সেনা প্রত্যাহারের পূর্বশর্ত হিসেবে হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণই ইসরায়েলের দাবি।

তবে বোর্ড অব পিসের পরিকল্পনায় হামাস ধাপে ধাপে অস্ত্র হস্তান্তরে সম্মতি জানিয়েছে। সেই প্রস্তাব অনুযায়ী, ইসরায়েলকে প্রথম ধাপে গাজায় সেনা উপস্থিতি কমিয়ে আগের অবস্থানে ফিরে যাওয়ার কথা ছিল।

একজন বোর্ড অব পিস কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই সেনা প্রত্যাহার শুরু হওয়ার কথা ছিল। তবে হামাসও সতর্ক করে জানিয়েছে, ইসরায়েল যদি পূর্বনির্ধারিত ইয়েলো লাইনে ফিরে না যায়, তাহলে অস্ত্র হস্তান্তর প্রক্রিয়াও এগোবে না।

এ বিষয়ে এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে যুক্তরাষ্ট্র হামাসের নিরস্ত্রীকরণে সম্মতির বিষয়টিকে স্বাগত জানিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, ওয়াশিংটনের গাজা পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েল বাধা দিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত হতাশ হবেন।

সূত্র : টাইমস অব ইসরায়েল

আরও

ইসরায়েলি উড়োজাহাজের অবতরণে অনুমতি বাতিল, দুবাইয়ের বিশেষ ফ্লাইট স্থগিত

আন্তর্জাতিক

ইসরায়েলি উড়োজাহাজের অবতরণে অনুমতি বাতিল, দুবাইয়ের বিশেষ ফ্লাইট স্থগিত

সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলি উড়োজাহাজ সংস্থাগুলোর দুবাইয়ে অবতরণের অনুমতি বাতিল করায় দুবাইয়ে আটকে থাকা ইসরায়েলিদের দেশে ফে...

২০২৬-১০-০২ ১৮:৫৩

চীনের চাপের মধ্যে তাইওয়ানে পৌঁছাল প্রথম দুই এফ-১৬ভি যুদ্ধবিমান

আন্তর্জাতিক

চীনের চাপের মধ্যে তাইওয়ানে পৌঁছাল প্রথম দুই এফ-১৬ভি যুদ্ধবিমান

চীনের সামরিক চাপের মধ্যে প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা ৬৬টি এফ-১৬ভি ব্লক ৭০ যুদ্ধবিমানের প্রথম...

২০২৬-১০-০২ ১৪:৫৭

ইরানের পরমাণু কর্মসূচি নয় সম্পদ নিয়ন্ত্রণই যুক্তরাষ্ট্রের লক্ষ্য : আইআরজিসি

আন্তর্জাতিক

ইরানের পরমাণু কর্মসূচি নয় সম্পদ নিয়ন্ত্রণই যুক্তরাষ্ট্রের লক্ষ্য : আইআরজিসি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানের মূল কারণ দেশটির পারমাণবিক কর্মসূচি নয় বলে দাবি করেছে ইসলামিক রেভল্য...

২০২৬-০৯-২৯ ১৪:৫৮

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার, শেষ হচ্ছে দুই দশকের উপস্থিতি

আন্তর্জাতিক

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার, শেষ হচ্ছে দুই দশকের উপস্থিতি

দুই দশকেরও বেশি সময়ের সামরিক সম্পৃক্ততার অবসান ঘটিয়ে বুধবারের মধ্যে ইরাক থেকে শেষ ঘাঁটিগুলোও গুটিয়ে নিতে যাচ্ছে মার্কিন...

২০২৬-০৯-২৯ ১৪:৪৯