শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় ভেজাল মিশ্রিত গুড়া হলুদের কারখানায় অভিযান, জরিমানা ১ লাখ ৫০ হাজার টাকা

গাইবান্ধায় ভেজাল মিশ্রিত গুড়া হলুদের কারখানায় অভিযান, জরিমানা ১ লাখ ৫০ হাজার টাকা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ভেজাল গুড়া হলুদের কারখানায় অভিযান চালানো হয়েছে। এ সময় মরিচের গুঁড়া, বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য মিশানো প্রায় ৩০ মন গুড়া হলুদ জব্দ করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা। ভেজাল মিশ্রিত গুড়া হলুদ উৎপাদনের দায়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার ( ২৪ মে) দুপুরের দিকে গাইবান্ধা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচাল পরেশ চন্দ্র বর্মনের নেতৃত্বে র‍্যাব ও পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ধাপেরহাট এলাকার কয়েকটি গুড়া হলুদ ভাঙ্গার কারখানা মরিচের গুঁড়া, বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য মিশিয়ে ভেজাল গুড়া হলুদের উৎপাদন এবং তা বাজারজাত করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে রোববার দুপুরের দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচাল পরেশ চন্দ্র বর্মনের নেতৃত্বে র্যাব ও পুলিশ উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বড় ছাত্রগাছা গ্রামের আব্দুল খালেকের হলুদ ভাঙ্গা কারখানায় অভিযান চালায়। এসময় খাদ্যে ব্যবহার অনুপযোগী কাঠের ভূষি, ঢোলচুন, মরিচের গুঁড়া, অটো ভূষি ও ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য মিশ্রিত ভেজাল গুড়া হলুদ প্রস্তুতের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। পরে ওইসব ভেজাল দ্রব্য সামগ্রী স্থানীয়দের সামনে আগুনে পুড়িয়ে দেয়া হযেছে । ভেজাল দ্রব্য সামগ্রী প্রস্তুত এবং উৎপাদনের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কারখানার মালিক আব্দুল খালেকের ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২