শনিবার, ২২ আগস্ট ২০২৬ ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

গাইবান্ধায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় দীপঙ্কর রাম( ২৫ ) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলের দিকে সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া রেলওয়ে স্টেশন প্লাটফর্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দীপঙ্কর রাম দিনাজপুরের বিরল উপজেলার ভান্ডারিয়া গ্রামের ভুট্টু রামের ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে দিকে সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী আন্তঃনগর করোতোয়া এক্সপ্রেসের সঙ্গে কামারপাড়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর- দোলনচাঁপা এক্সপ্রেসের ক্রসিং চলছিল। এ সময় অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার চেষ্টা করলে করতোয়া ট্রেনের ধাক্কায় দীপঙ্কর রাম ঘটনাস্থলে মারা যান।
 

খবর পেয়ে গাইবান্ধা বালাসি ঘাট রেলওয়ে পুলিশ হারির ইনচার্জ সাহেব গনি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান এবং মরদেহের সুরহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
 

খবর পেয়ে গাইবান্ধা বালাসীঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাহেব গণি সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।
 

পুলিশ ফাঁড়ি ইনচার্জ সাহেব গনি জানায়, নিহত দীপঙ্কর রাম নিজ বাড়ি থেকে দোলনচাঁপা ট্রেনে করে বালাসিঘাট হয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। কামারপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নামার পর ট্রেন লাইন পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়েছে তিনি।
 

বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হাসান জানায়, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে ।পরিবারের কোনো অভিযোগ বা বাদি না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ।

আরও

জুলাই ৩৬ স্মরণে  ফেনীতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সারা দেশ

জুলাই ৩৬ স্মরণে ফেনীতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। মানবিক ফেনী ফাউন্ডেশন আয়োজিত ফেনী সরকারি কলেজ মাঠে শুক্রবার (...

২০২৬-০৮-২১ ২২:৩১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি থেকে বিএনপির মহাসচিব

সারা দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি থেকে বিএনপির মহাসচিব

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কুড়িগ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ...

২০২৬-০৮-২১ ২২:২৮

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক রকিবুলের ওপর অতর্কিত হামলা, যুবক আটক

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক রকিবুলের ওপর অতর্কিত হামলা, যুবক আটক

ঠাকুরগাঁওয়ে দৈনিক উত্তর দিগন্তের জেলা প্রতিনিধি মোহাম্মদ রকিবুল ইসলামের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে স...

২০২৬-০৮-২১ ২২:২৫

মীরমরাইয়ে স্বপ্নতরী-৭১ এর উদ্যোগে বিনামূল্যে ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত

সারা দেশ

মীরমরাইয়ে স্বপ্নতরী-৭১ এর উদ্যোগে বিনামূল্যে ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত

মীরসরাইয়ের সামাজিক সংগঠন স্বপ্নতরী-৭১ এর উদ্যোগে বিনামূল্যে ব্লাড ক্যাম্পেইন শুক্রবার (২১ আগস্ট) সম্পন্ন হয়।

২০২৬-০৮-২১ ২২:২৪

হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে চার ঘন্টা অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা

সারা দেশ

হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে চার ঘন্টা অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা

মৌলভীবাজার পৌর শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক রাশেদা বেগম কর্তৃপক্ষের কোনো নি...

২০২৬-০৮-২১ ২২:২৩

বঙ্গভবনে আসছেন মন্ত্রী-এমপি ও রাজনৈতিক নেতারা

সারা দেশ

বঙ্গভবনে আসছেন মন্ত্রী-এমপি ও রাজনৈতিক নেতারা

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হচ্ছেন চারজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নব...

২০২৬-০৮-২১ ১৮:৫৪