শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় প্রশ্নপত্র জটিলতায় ২০ শিক্ষার্থী ও অভিভাবক ফলাফল নিয়ে উৎকণ্ঠায়

গাইবান্ধায় প্রশ্নপত্র জটিলতায় ২০ শিক্ষার্থী ও অভিভাবক ফলাফল নিয়ে উৎকণ্ঠায়

গাইবান্ধার ফুলছড়িতে একটি পরীক্ষা কেন্দ্র প্রশ্নপত্র জটিলতায় ২০ জন পরীক্ষার্থী ফলাফল নিয়ে পরীক্ষার্থী এবং অভিভাবকের মধ্যে উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। ২০২৫ সালের এইচএসসির প্রশ্নপত্রে ২০ জন শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়েছে। অথচ তারা ২০ জনই ২০২৬ সালের পরীক্ষার নিয়মিত পরীক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার (২জুলাই) গাইবান্ধার ফুলছড়ি ডিগ্রী কলেজে কেন্দ্রে এ ঘটনা ঘটে । পরীক্ষা শেষে প্রশ্নপত্র জটিলতার ওই বিষয়টি জানাজানির পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা সৃষ্টি হয়।

গত ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছবি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মনিরুল হাসান। তিনি বলেন, ফুলছড়ি সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্রের একটি কক্ষে ২০ জন পরীক্ষার্থী ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন। অথচ তারা সবাই ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থী ছিলেন।

সৈয়দ মনিরুল হাসান আরো বলেন, কলেজ সংশ্লিষ্টরা ওই ২০ খাতা (উত্তরপত্র) আলাদাভাবে প্যাকেট করে বোর্ডে পাঠিয়েছেন এবং বোর্ড সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন বলে কেন্দ্রের অধ্যক্ষ তাকে জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পরীক্ষা শেষ হওয়ার পর কেন্দ্র থেকে বের হয়ে পরীক্ষার্থীরা গত বছরের (২০২৫) প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার বিষয়টি বুঝতে পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন । এরপর পরীক্ষার্থী- অভিভাবক কেন্দ্র সংশ্লিষ্টদের সাথে কথা বলার চেষ্টা করেন। এ ব্যাপারে তাদের কোন সমস্যা হবে না বলে জানিয়েছেন শিক্ষক সংশ্লিষ্টরা।

এ বিষয়ে ফুলছড়ি সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশাদুল হক বলেন, তিন ঘন্টা পরীক্ষার সময়কালে ওই পরীক্ষার্থীরা ও কক্ষে দায়িত্বে থাকা শিক্ষকরাও বিষয়টি বুঝতে পারেননি। ফলে অনাকাঙ্ক্ষিতভাবে ১০৭ নং কক্ষে ২০২৬ সালের নিয়মিত ২০ পরীক্ষার্থীর ২০২৫ সালের অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন। অন্যদিকে অনিয়মিত ২০ পরীক্ষার্থী আবার ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন।

চলমান এইচএসসি পরীক্ষায় গাইবান্ধায় জেনারেল ,মাদ্রাসা ও কারিগরি বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ৪৭১ জন। জেলার পাঁচটি কেন্দ্রে উপস্থিতির সংখ্যা ছিল ১৬ হাজার ৯৫৫ জন এবং অনুপস্থিত ছিল ৫১৬ জন।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২