রবিবার, ২ আগস্ট ২০২৬ ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় পর্নোগ্রাফি তৈরি ও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে নারীসহ গ্রেপ্তার-৪

গাইবান্ধায় পর্নোগ্রাফি তৈরি ও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে নারীসহ গ্রেপ্তার-৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পর্নোগ্রাফি তৈরি ও তাই ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় পর্নোগ্রাফি তৈরিতে ব্যবহৃত মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।

শনিবার (এক আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে মামুন আর রশিদ(৩০), সাদুল্লাপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী রোজিনা খাতুন সাথী (২৮), গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর হাজীপাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে রাকিবুল হাসান রাকিব(৩০) ও পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রামের আসিদুল ইসলাম ওরফে রাশিদুলের মেয়ে মামুনি আক্তার (২৪)।

এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা এবং তাদের সহযোগী কয়েকজন দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরক পাড়ায় একটি বাসা ভাড়া নিয়ে পর্ণগ্রাফি তৈরি এবং ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পর্নোগ্রাফি তৈরির কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও বিভিন্ন সরঞ্জাম জব্দসহ ৪ জনকে গ্রেফতার করেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, গ্রেপ্তারকৃত দের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপরতা অব্যাহত রয়েছে।

আরও

ভোলায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল

সারা দেশ

ভোলায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল

গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে ভোলায়...

২০২৬-০৮-০১ ২০:৫০

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১৩ কোটি টাকা মূল্যের প্রায় ৭ কেজি স্বর্ণ উদ্ধার, পাচারকারী আটক

সারা দেশ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১৩ কোটি টাকা মূল্যের প্রায় ৭ কেজি স্বর্ণ উদ্ধার, পাচারকারী আটক

চুয়াডাঙ্গা জেলার দর্শনা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) স্বর্ণসহ মো. রবিউল ইসলাম নামে একজনকে আটক করেছে। গোপন সং...

২০২৬-০৮-০১ ২০:১৮

মেহেরপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলা চ্যাম্পিয়ন

সারা দেশ

মেহেরপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলা চ্যাম্পিয়ন

মেহেরপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়েছে মেহেরপুর সদর উপজেলা...

২০২৬-০৮-০১ ২০:১৭

পূর্বের সরকার দিল্লীতে জায়গা পেয়েছে, আপনারা বঙ্গপোসাগরেও জায়গা পাবেন না- রবিউল ইসলাম

সারা দেশ

পূর্বের সরকার দিল্লীতে জায়গা পেয়েছে, আপনারা বঙ্গপোসাগরেও জায়গা পাবেন না- রবিউল ইসলাম

জুলাইয়ের গণ রায়, জনগণের ৭০ পার্সেন্ট ভোটের মাধ্যমে এদেশে ইনসাফ ভিত্তিক কল্যাণমুলক রাষ্ট্র গঠন করতে হবে। কিন্তু তারা এই র...

২০২৬-০৮-০১ ২০:১৫

‘জনগণের রায় অস্বীকার করা চলবে না’ আবিদুর রহমান

সারা দেশ

‘জনগণের রায় অস্বীকার করা চলবে না’ আবিদুর রহমান

গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন না করা মানে জনগণের আকাঙ্ক্ষাকে অস্বীকার করা এবং তাদের সঙ্গে প্রতারণা করা—এমন মন্...

২০২৬-০৮-০১ ২০:১৪

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

সারা দেশ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করার সময় আকাশ থেকে সমুদ্রে ছিটকে পড়ে অক্ষর শৌভিক রায় (৩০) নামে এক পর্যটকের মৃত্য...

২০২৬-০৮-০১ ১৯:১১