মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় মোটরসাইকেলে নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন

গাইবান্ধায় মোটরসাইকেলে নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ভাইয়ের মোটরসাইকেল নিয়ে দ্বন্দ্বের জের ধরে ছোট ভাই রাকিব হোসেনের (১৮) হাতে খুন হয়েছেন বড় ভাই সাকিব েছচ্ছ (২২)।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার।

এর আগে বুধবার ( ১৭ জুন ) রাত আনুমানিক ১২ টার দিকে উপজেলার পৌর শহরের ৯ নং ওয়ার্ডের মাগুরা গ্রামে এ ঘটনা ঘটে ।

নিহত সাকিব হোসেন ও অভিযুক্ত রাকিব হোসেন দুই ভাই উপজেলার পৌর শহরের ওই গ্রামের এরশাদুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১২ টার দিকে মোটরসাইকেল কার দায়িত্বে থাকবে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কের সৃষ্টি হয়। এ সময় রাকিব হোসেন ক্ষিপ্ত হয়ে বড় ভাই সাকিব হোসেনকে ছুরিকাঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে পৌঁছার পর কর্তব্য রথ চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার (ওসি তদন্ত) স্বপন স্বপন কুমার সরকার বলেন, মোটরসাইকেল নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কের সৃষ্টি হয়। এরপর ছোট ভাই রাকিব হোসেন বড় ভাই সাকিব হোসেনকে ছুরিকাঘাত করেন। তবে মোটরসাইকেলটি পরিবারের নাকি অন্য কারো তা এখনো নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এজাহারের প্রস্তুতি চলছে।

আরও

রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম সমাধিতে মুক্তিযুদ্ধমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

সারা দেশ

রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম সমাধিতে মুক্তিযুদ্ধমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার জিয়া নগরের (পোমরা) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ...

২০২৬-১০-১৩ ১৩:৫৯

চুরির অপবাদে মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রধান আসামি গ্রেফতার

সারা দেশ

চুরির অপবাদে মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রধান আসামি গ্রেফতার

ঝালাই মেশিন চুরির অপবাদ, ২০ হাজার টাকা জরিমানার দাবি, এরপর মারধর ও নির্যাতন—শেষ পর্যন্ত প্রাণ হারালেন ইটভাটার শ্রমিক রিপ...

২০২৬-১০-১২ ১৯:৩০

ফেনী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে জব্দকৃত বিপুল সংখ্যক গরু প্রকাশ্য নিলামে বিক্রি

সারা দেশ

ফেনী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে জব্দকৃত বিপুল সংখ্যক গরু প্রকাশ্য নিলামে বিক্রি

ফেনী জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক চোরাচালান বিরোধী অভিযানে উদ্ধার ও জব্দ করা বিপুল...

২০২৬-১০-১২ ১৯:২৯

ভিডব্লিউবি কার্ডে টাকা নেওয়া সচিবকে কারণ দর্শানোর নোটিশ

সারা দেশ

ভিডব্লিউবি কার্ডে টাকা নেওয়া সচিবকে কারণ দর্শানোর নোটিশ

বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির কার্ড বিতরণে উপকারভোগীদের কাছ থেকে...

২০২৬-১০-১২ ১৯:২৯

পঞ্চগড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে অবহিত করন সভা

সারা দেশ

পঞ্চগড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে অবহিত করন সভা

নারীর ক্ষমতায়ন, অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন...

২০২৬-১০-১২ ১৯:২৮

বগুড়ায় ‘সুইট গ্রুপের’ কথিত প্রধানসহ গ্রেপ্তার ২

সারা দেশ

বগুড়ায় ‘সুইট গ্রুপের’ কথিত প্রধানসহ গ্রেপ্তার ২

হাতে ৬ দশমিক ৭ ইঞ্চি দৈর্ঘ্যের বার্মিজ চাকু। সেই চাকু হাতে নিয়ে ধারণ করা ভিডিওর সঙ্গে ইন্টারনেট থেকে সংগ্রহ করা পিস্তলের...

২০২৬-১০-১২ ১৮:১৪