পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি কয়েকদিন যাবত ভারসাম্যহীনভাবে এদিক-ওদিক ঘুরে বেড়াতেন। পরে ভোরের দিকে স্থানীয়রা তার মৃতদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে জীবন থানা অফিসার ইনচার্জ সোলায়মান শেখ জানান, বর্তমানে নিহত নারীর মরদেহ জীবননগর থানায় রয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।