শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় মাইটিভির প্রতিনিধি শাহীন মিয়ার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

গাইবান্ধায় মাইটিভির প্রতিনিধি শাহীন মিয়ার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের শহিদুল ইসলাম নামের এক অসহায় নিরক্ষর ব্যক্তির সাথে চরম প্রতারণার অভিযোগ উঠেছে। তাকে বরেন্দ্র অফিস থেকে দুটি সেচ মটর পাইয়ে দেয়ার কথা বলে প্রতারক শাহীন মিয়া ৮ হাজার ৩শ টাকা হাতিয়ে নিয়েছেন। শুধু তাই নয়, প্রতারিত ব্যক্তির কাছ থেকে দুটি চেকের পাতা হাতিয়ে নিয়ে উল্টো তার বিরুদ্ধে ৫ লাখ টাকার চেক ডিজঅনার মামলা দায়ের করেন।

মঙ্গলবার( ২৮ জুলাই)। সকালের দিকে গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ওই অভিযোগের প্রতিকার দাবি করেছেন ভুক্তভোগী শহিদুল ইসলাম।

ভুক্তভোগী শহিদুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, তিনি লেখাপড়া না জানা নিরক্ষর ও গ্রামের সাধারণ একজন মানুষ। তিনি টিপ সহি ছাড়া স্বাক্ষর করতে পারেন না। তার সাথে এক সময় সাংবাদিক নামধারী শাহীন মিয়ার পরিচয় হয়। এই শাহীন মিয়া মাইটিভির গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা প্রতিনিধি। 
 

তিনি প্রায় ৫/৬ বছর আগে সাদুল্যাপুর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে ২টি সেচ মটর নেয়ার জন্য আবেদন করেন। তার পরিচিত পার্শ্ববর্তী বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের মাইটিভির সাংবাদিক শাহীন মিয়ার সাথে দেখা হলে তিনি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে ২টি সেচ মটর নিয়ে দেবে বলে ৮ হাজার ৩শ টাকা হাতিয়ে নেয়। পরে শাহীন মিয়া জানান যে, সেচ মটর দুটি বরেন্দ্র থেকে নেওয়ার সময় দুটি চেকের পাতা অফিসে জমা দিতে হবে। কিন্তু শহিদুল ইসলামের কাছে কোনো চেকের পাতা না থাকায় তাকে অগ্রণী ব্যাংক সাদুল্যাপুর শাখায় একটি একাউন্ট খুলে দেন। যার সঞ্চয়ী হিসাব নং ০২০০০১৬০৫৭২৮৩। এরপর শহিদুল ইসলামের কাছ থেকে টিপ সহি নিয়ে শাহীন মিয়া চেকের প্রথম পাতা বাদ দিয়ে ২য় ও ৩য় পাতা ছিঁড়ে নেন। পরবর্তীতে প্রতারক শাহীন মিয়া তার কাছ থেকে নেয়া উক্ত চেকের একটি পাতায় ৫ লক্ষ টাকা বসিয়ে উল্টো চেক ডিজঅনার মামলা করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শহিদুল ইসলাম এ বিষয়ে প্রতিকার দাবি করে সাংবাদিক নামধারী প্রতারক শাহীন মিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট মহলের প্রতি অনুরোধ জানিয়েছেন। সংবাদ সম্মেলনে শহিদুলের সাথে প্রতিবেশী লিটন মিয়া উপস্থিত ছিলেন।

আরও

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

সারা দেশ

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেও আর্থিক অনিশ্চয়তায় ছিল মেধাবী শিক্ষার্থী ইসমাইল হোসেন নিবির। এবার ত...

২০২৬-১০-০৮ ২০:২৯

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

সারা দেশ

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েতের প্রধান উৎস। এতে মানুষের পার্থিব ও পারলৌকিক জীবনের কল্যাণের জন্য প্রয়োজনীয় নানা দিক...

২০২৬-১০-০৮ ১৯:৪৬

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

সারা দেশ

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাস্তা বন্ধ করে প্রাচীন নির্মাণ করার জের ধরে জহুরুল ইসলাম প্রধান ( ৫০) নামের একজন মোয়াজ...

২০২৬-১০-০৮ ১৯:৩০

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

সারা দেশ

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

পাহাড়ের সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার...

২০২৬-১০-০৮ ১৯:২৩

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

সারা দেশ

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

বান্দরবকনে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং বান্দরবানকে মাদকমুক্ত করার দ...

২০২৬-১০-০৮ ১৯:২০

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

সারা দেশ

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোটবগী ইউনিয়নের ভিজিডি কর্মসূচির পরিবর্তিত বই বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়...

২০২৬-১০-০৮ ১৯:১৮