শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় মাদক বিকিকিনির সময় কারবারিসহ গ্রেপ্তার -২

গাইবান্ধায় মাদক বিকিকিনির সময় কারবারিসহ গ্রেপ্তার -২

গাইবান্ধা সাঘাটা ও উপজেলায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ জুয়েল মন্ডল (৪৫) নামের একজন মাদক কারবারি ও মতিয়ার রহমান (৫০) নামের একজন মাদক ক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাহাবুব আলম।
এর আগে সোমবার ( ১৫ জুন) দিবাগত গভীর রাতে সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের চন্দন পাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, উপজেলার কচুয়া ইউনিয়নের চন্দন পাঠ এলাকার জসীমউদ্দীনের ছেলে জুয়েল মন্ডল ও রাঘবপুর এলাকার মৃত মনসুর আলী ছেলে মতিয়ার রহমান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা থানার রাত্রিকালীন মোবাইল টিম জানতে পারে যে চন্দন পাট এলাকার জুয়েল মন্ডলের বাড়ির আঙিনায় মাদকদ্রব্য বিকিকিনি চলছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে জুয়েল মন্ডল ও মতিউর রহমানকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে জুয়েল মন্ডলের কাছে থাকা ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মতিয়ার রহমানের প্যান্টের পকেটে থাকা মাদক ক্রায়ের ৩ হাজার টাকা জব্দ করা হয় ।

বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স নীতির অংশ হিসাবে সাঘাটা পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। মাদক নির্মূলে পুলিশের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তিনি।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২