শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় জমির ক্রেতার বিরুদ্ধে স্ত্রীর অপ-প্রচারের প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন

গাইবান্ধায় জমির ক্রেতার বিরুদ্ধে স্ত্রীর অপ-প্রচারের প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন

গাইবান্ধার সাঘাটায় জমির ক্রেতার বিরুদ্ধে স্ত্রীর পরিকল্পিত অপপ্রচার ও মিথ্যা তথ্য সম্বলিত সংবাদ প্রচারের প্রতিবাদে স্বামী আশরাফুল ইসলাম সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (২৭ জুলাই) দুপুরের দিকে গাইবান্ধা প্রেসক্লাবে স্বামী আশরাফুল ইসলাম এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন

সংবাদ সম্মেলনে আশরাফুল ইসলাম জানান, তিনি সেনাবাহিনীতে চাকরিকালীন সময়ে সঞ্চিত অর্থ দিয়ে সাঘাটা ঘুড়িদহ ইউনিয়নের ডাকবাংলা বাজারস্থ ঝাড়াবর্ষা মৌজায় জমি ক্রয় করেন। 
 

পরে তিনি স্ত্রী সানজিদা শেলী শাপলার যৌথ সিদ্ধান্তে ক্রয় করা আড়াই শতক জমির ওপর তিনতলা ভবন নির্মাণ করে বসবাস করতে থাকেন। কিন্তু টাকার প্রয়োজনে পার্শ্ববর্তী এলাকার অ্যাডভোকেট জিল্লুর রহমানের কাছে তিনতলা ভবনসহ গত ৮ এপ্রিল রেজিস্ট্রিকৃত দলিল মূলে জমি বিক্রি করেন।
 

ওই জমি রেজিস্ট্রির পর স্ত্রী শাপলা ও শ্বশুর শাহাদুজ্জামান সাজু এবং পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে ওই ভবনসহ জমির দখল অ্যাডভোকেট জিল্লুর রহমানের কাছে হস্তান্তর করেন। জমি বিক্রয়ের পর থেকে স্ত্রী শাপলা ক্রেতা জিল্লুর রহমানের বিরুদ্ধে নানা অপবাদ দিয়ে অপপ্রচার শুরু করেন। একপর্যায়ে সানজিদা শেলী শাপলা গত ৮ মে ওই ভবন ও জমির দেখভালের জন্য জিল্লুর রহমানের নিয়োগ করা কেয়ারটেকার আসাদুজ্জামানকে সন্ত্রাসী বাহিনী দিয়ে বাড়ি থেকে বের করে দেন। এ ঘটনা নিয়ে আসাদুজ্জামান গত ২০ মে সাঘাটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (৬৭/২০২৬) দায়ের করেন। ম্যাজিস্ট্রেট আদালত থেকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করলে শাপলা স্বেচ্ছায় রাতেই বাড়ি ছেড়ে চলে যায়।

আশরাফুল ইসলাম সংবাদ সম্মেলনে আরও জানান, তিনি নেশাগ্রস্তও না বা অনলাইনে জুয়াও খেলেন না। 
তার স্ত্রী শাপলা জমির ক্রেতা অ্যাড. জিল্লুর রহমানের রাজনৈতিক প্রতিপক্ষদের দ্বারা প্রভাবিত হয়ে সম্পূর্ণ উদ্দেশ্যেপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য সম্বলিত সংবাদ প্রচার করছেন। তিনি এ বিষয়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট মহলের প্রতি পদক্ষেপ গ্রহণের দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এলাকার লিয়াকত আলী, আসাদুজ্জামান পারভেজ, আশরাফুল প্রমুখ।

আরও

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

সারা দেশ

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেও আর্থিক অনিশ্চয়তায় ছিল মেধাবী শিক্ষার্থী ইসমাইল হোসেন নিবির। এবার ত...

২০২৬-১০-০৮ ২০:২৯

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

সারা দেশ

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েতের প্রধান উৎস। এতে মানুষের পার্থিব ও পারলৌকিক জীবনের কল্যাণের জন্য প্রয়োজনীয় নানা দিক...

২০২৬-১০-০৮ ১৯:৪৬

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

সারা দেশ

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাস্তা বন্ধ করে প্রাচীন নির্মাণ করার জের ধরে জহুরুল ইসলাম প্রধান ( ৫০) নামের একজন মোয়াজ...

২০২৬-১০-০৮ ১৯:৩০

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

সারা দেশ

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

পাহাড়ের সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার...

২০২৬-১০-০৮ ১৯:২৩

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

সারা দেশ

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

বান্দরবকনে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং বান্দরবানকে মাদকমুক্ত করার দ...

২০২৬-১০-০৮ ১৯:২০

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

সারা দেশ

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোটবগী ইউনিয়নের ভিজিডি কর্মসূচির পরিবর্তিত বই বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়...

২০২৬-১০-০৮ ১৯:১৮