শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় ইসলামী ব্যাংক এজেন্ট শাখার গ্রাহকের সোয়া ২ কোটি টাকা আত্মসাৎ, টাকা ফেরতে ক্যাশিয়ার ও পিয়নের অঙ্গীকার

গাইবান্ধায় ইসলামী ব্যাংক এজেন্ট শাখার গ্রাহকের সোয়া ২ কোটি টাকা আত্মসাৎ, টাকা ফেরতে ক্যাশিয়ার ও পিয়নের অঙ্গীকার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেট শাখায় গ্রাহকের সোয়া ২ কোটি টাকা আত্মসাতের করা হয়েছে । ব্যাংকের ৪৪ গ্রাহকের জমা করা ওই টাকা সংশ্লিষ্ট শাখার ক্যাশিয়ার ও পিয়নের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ উঠেছে ।

অপরদিকে ,এ ঘটনা সত্যতা পাওয়ায় টাকা ফেরতের অঙ্গীকার নামা দিয়েছেন অভিযুক্ত ক্যাশিয়ার ও পিয়ন।

সোমবার (২৭ জুলাই) সকালের দিকে ব্যাংকের টাকা আত্মসাতের বিষয়টি ছড়িয়ে পড়লে ওই শাখার অন্যান্য গ্রহকরা তাদের আমানত অনিশ্চয়তার আশঙ্কায় ভিড় করছেন । গ্রাহকদের কোটি কোটি টাকার হদিস না মেলায় চাপা ক্ষোভ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।

এর আগে রোববার (২৬ জুলাই) বিকেলের দিকে সাদুল্লাপুর উপজেলার ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেট শাখায় এ দুর্নীতির ঘটনা ঘটে । বিষয়টি প্রকাশ হওয়ার পর ধামাচাপার চেষ্টা করেও ব্যর্থ হয় তারা । 
ভুক্তভোগীদের অভিযোগ, অনেকে গ্রাহক টাকা জমার রশিদ দেখতে পারলেও বিবরণীতে সেই অর্থের কোনো তথ্য পাওয়া যাচ্ছেনা। এতে অর্ধশত গ্রাহকের কয়েক কোটি টাকা আমানত অনিশ্চয়তের মধ্যে পড়েছে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রকৃত হিসাব যাচাই শেষে প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এই ঘটনার পর থেকে গ্রাহকদের মাঝে বিরাজ করছে উৎকণ্ঠা। অনেক গ্রাহক তাদের জমানো টাকার নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত ঘটনা উৎঘাটনসহ ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরতের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেট ঝাপের হাট শাখার ব্যবস্থাপক অলিউর রহমান বলেন, এই শাখার ক্যাশিয়ার ও পিয়ন পরিকল্পিতভাবে দুর্নীতির আশ্রয় নিয়েছে। গ্রাহকের আত্মসাৎ হওয়া টাকা ফেরত দেওয়ার জন্য তারা স্ট্যাম্পে অঙ্গীকার নামা দিয়েছেন। আগামী ১৫ দিনের মধ্যে সমুদয় টাকা ফেরত দেওয়ার জন্য অঙ্গিকার নামায স্বাক্ষর করেছেন অভিযুক্তরা ।

আরও

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

সারা দেশ

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেও আর্থিক অনিশ্চয়তায় ছিল মেধাবী শিক্ষার্থী ইসমাইল হোসেন নিবির। এবার ত...

২০২৬-১০-০৮ ২০:২৯

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

সারা দেশ

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েতের প্রধান উৎস। এতে মানুষের পার্থিব ও পারলৌকিক জীবনের কল্যাণের জন্য প্রয়োজনীয় নানা দিক...

২০২৬-১০-০৮ ১৯:৪৬

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

সারা দেশ

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাস্তা বন্ধ করে প্রাচীন নির্মাণ করার জের ধরে জহুরুল ইসলাম প্রধান ( ৫০) নামের একজন মোয়াজ...

২০২৬-১০-০৮ ১৯:৩০

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

সারা দেশ

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

পাহাড়ের সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার...

২০২৬-১০-০৮ ১৯:২৩

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

সারা দেশ

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

বান্দরবকনে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং বান্দরবানকে মাদকমুক্ত করার দ...

২০২৬-১০-০৮ ১৯:২০

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

সারা দেশ

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোটবগী ইউনিয়নের ভিজিডি কর্মসূচির পরিবর্তিত বই বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়...

২০২৬-১০-০৮ ১৯:১৮