শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু

গাইবান্ধায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটে উপজেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে । এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছে ও মারা গেছে একটি গরু ও একটি ঘোড়া ।

রোববার (২৬ এপ্রিল) বিকেলের দিকে জেলার সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলা ওইসব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা গ্রামের নবীর হোসেনের ছেলে মিজানুর রহমান ( ২০) আল মুজাহিদ চৌধুরী ছেলে রাফি (১২) ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজয় চৌধুরী ছেলে ফুয়াদ (১৪)। ফুলছড়ি উপজেলার ফজলুলপুর ইউনিয়নের আলী আকবর (৪২) ও সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কছির উদ্দিনের ছেলে নম্বর আলী ( ৬৫)। আহত হয় সুন্দরগঞ্জের ধোপাডাঙ্গা গ্রামের শামীম মিয়াসহ দুইজন ।ওই সময় পাশে থাকা একটি গরু ও একটি ঘোড়া মারা যায়।

স্থানীয়রা জানায আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে আকাশে কালো মেঘে ঢেকে যায়। এবং গুড়ি গুড়ি বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এ সময় আকস্মিকভাবে তাদের উপর সরাসরি বজ্রপাত হলে ঘটনাস্থলে তারা প্রাণ হারায়। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও জনপ্রতিনিধি শোকসন্তপ্ত পরিবারগুলোকে সমবেদনা জানাতে বাড়ি বাড়ি ছুটে যান। 
জেলার পৃথক এ ঘটনা ধোপাডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান, ফজলুলপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মুকতার হোসেন ও বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাসিরুল আলম স্বপন এ তথ্য নিশ্চিত করেছেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, বজ্রপাতে নিহত ও আহত হওয়ার বিষয়টি অবগত আছেন।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২