শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় বজ্রপাতে এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

গাইবান্ধায় বজ্রপাতে এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে । ঘটনায় আরো দুইজন আহত হয়েছে ও মারা গেছে একটি গরু।

রোববার (২৬ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার ধোপাডাঙা ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে। উপজেলা ধাপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হচ্ছেন, নবীর হোসেনের ছেলে মিজানুর রহমান ( ২০) আল মুজাহিদ চৌধুরী ছেলে রাফি (১২) ও দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজয় চৌধুরী ছেলে ফুয়াদ (১৪)। এ ঘটনায় আহত শামীম মিয়া (১৮) একই গ্রামের আব্দুল হাই মিঞার ছেলে । নিহত রাফি স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয়রা জানায় 

আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে আকাশে কালো মেঘে ঢেকে যায়। এ সময় দুই তরুণসহ ওই শিক্ষার্থী বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে ছিল। আকস্মিকভাবে তাদের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলে তিনজন মারা যায়। ওই সময় পাশে থাকা মারা যায় একটি গরু । অপরদিকে আহত শামীমকে স্বজনরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

এছাড়া ফুলছড়ি উপজেলার ফজলুলপুর ইউনিয়নের বুলবুলিয়ার চরে গরুর চড়াতে গিয়ে আলী আকবর (৩৫) নামের এক কৃষক বজ্রপাতে আহত হয়েছেন ‌ বলে জানা যায়।

ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান জানায়, বিকেলের দিকে ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ওই গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। এ সময় একটি গরু মারা গেছে। একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২