সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় আধিপত্য বিস্তারের জের জামায়েত-বিএনপি সংঘর্ষে আহত জামায়েত নেতার মৃত্যু

গাইবান্ধায় আধিপত্য বিস্তারের জের জামায়েত-বিএনপি সংঘর্ষে আহত জামায়েত  নেতার মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পানহাটির আধিপত্য নিয়ে জামায়েত-বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে আহত সামিউল ইসলাম অভি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ওই ঘটনায় পলাশবাড়ী থানায় উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে বলে জানায় পুলিশ।

শনিবার ( ৩০ মে) সকালের দিকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত সামিউল ইসলাম অভি উপজেলা জামায়াতে ইসলামীর পৌর শাখার অফিস সম্পাদক ছিলেন। হোসেনপুর ইউনিয়নের সাবেক ইসলামিক ছাত্র শিবিরের সভাপতি এবং পৌর শহরের সিধন গ্রামের আকবর আলীর ছেলে।

এর আগে (২০ মে) বিকেলের দিকে উপজেলার ছোট শিমুলতলা পানহাটিতে আধিপত্য বিস্তারের জের ধরে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ মে ছোট শিমুলতলা পানহাটির আধিপত্য বিস্তারে জেদ ধরে জামায়েত ও বিএনপি মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের ইটের প্রচন্ড আঘাতে বুকে চোট পেয়েছিলেন সামিউল ইসলাম ।

ঘটনার দিন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন তিনি। গত ২৯ মে দুপুরের দিকে অসুস্থ হয়ে পড়েন এবং তাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবার ভর্তি করা হয় । সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে নেওয়া হয় আরেক একটি বেসরকারি ক্লিনিকে। আজ ৩০ মে শনিবার সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

পলাশবাড়ী উপজেলার ছোট শিমুলতলা পানহাটির ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় দুই পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ। দুই পক্ষের মামলার বিষয়টি নিশ্চিত করেছেন (ওসি তদন্ত) প্রদীপ। তিনি জানায়, মামলা হয়েছে আগেই। তবে মামলাটি কাউন্টার।

পলাশবাড়ী বিএনপির সভাপতি আব্দুস সালাম মন্ডল জানায়, পানহাটি নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনায় পলাশবাড়ী উপজেলা বিএনপির কোনো সম্পৃক্ততা নেই।

এ বিষয়ে গাইবান্ধা সহকারী পুলিশ সুপার সি (সার্কেল) এবিএম রশিদুল বারী জানায়, কোন ঘটনায় মারা গেছে, সেটি জানা প্রয়োজন। তদন্ত সাপেক্ষে বিষয়টি জানা যাবে ।

আরও

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বাতিলের লক্ষ্যে খুলনা এডভোকেসি সভা

সারা দেশ

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বাতিলের লক্ষ্যে খুলনা এডভোকেসি সভা

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার পর্যায়ক্রমে বাতিল করার লক্ষ্যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের ভূমিকা শীর্ষ...

২০২৬-০৯-০৬ ২১:৪৫

ডেঙ্গুর প্রকোপ রোধে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ কেসিসি প্রশাসকের

সারা দেশ

ডেঙ্গুর প্রকোপ রোধে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ কেসিসি প্রশাসকের

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু জ¦রের প্রকোপ রোধে মশার প্রজনন স্থান অর্থাৎ বাড়ির আঙ্গিন...

২০২৬-০৯-০৬ ২১:৪৪

শমশেরনগরে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

সারা দেশ

শমশেরনগরে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এতে রাস...

২০২৬-০৯-০৬ ২১:৪২

বন্দরে পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা নিয়ে চম্পট দিল প্রতারক!

সারা দেশ

বন্দরে পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা নিয়ে চম্পট দিল প্রতারক!

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশ কর্মকর্তা (এসআই) পরিচয়ে এক চালকের ব্যাটারিচালিত অটোরিকশা কৌশলে হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে অজ্ঞাত...

২০২৬-০৯-০৬ ২১:৪১

গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সারা দেশ

গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান...

২০২৬-০৯-০৬ ১৯:৩৯

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষিজমিতে অবৈধভাবে বালুভরাট এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনার অপরাধে ভ...

২০২৬-০৯-০৬ ১৯:৩৭