বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ

মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ

কুষ্টিয়ার কুমারখালীতে ১০ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে একই মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (২১ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের তালোয়া হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং থেকে তাকে আটক করা হয়।

এদিকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি মীমাংসার জন্য বেলা ২টার দিকে সালিশ বসায় মাদ্রাসা কমিটি। সালিশ বিকাল ৪টা পর্যন্ত চলে। শুরু হয় তুলকালাম কাণ্ড। পরে সালিশ বসানোর খবর পেয়ে উৎসুক জনতা ভিড় করেন মাদ্রাসায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাদ্রাসার বড় হুজুরকে আটক করে। একইসঙ্গে ওই শিক্ষার্থী ও তার বাবাকে হেফাজতে নেয় পুলিশ।

আটকৃকত বড় হুজুরের নাম মো. মোস্তাফিজুর রহমান (২৫)। তিনি ওই মাদ্রাসার শিক্ষক ও ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১২ জুলাই সকালে মাদ্রাসাটির বড় শিক্ষার্থীরা পরীক্ষা দিতে গিয়েছিল। সেদিন পাঁচ শিশু মাদ্রাসায় শুয়ে ছিল। সকাল ১১টার দিকে মাদ্রাসার বড় হুজুর মোস্তাফিজুর রহমান এক শিশুকে বলাৎকার করে। এ ঘটনা সেদিন অন্য শিশুরাও দেখে ফেলে। ভয়ে তারা সেদিন ঘটনা কাউকে বলেনি। এরপর বিষয়টা জানাজানি হলে মঙ্গলবার দুপুরে এক শিশুকে মারধর করেন হুজুর। মারধরের ঘটনাটি স্থানীয় লোকজন টের পেলে বলাৎকারের ঘটনাটি সামনে আসে। দুপুর ২টার দিকে ঘটনা ধামাচাপা দিতে মাদ্রাসায় সালিশ বসায় কমিটি। সালিশে মাদ্রাসা কমিটির সভাপতি ও এক বিএনপি নেতাসহ অন্যান্য সদস্য ছিলেন। সালিশের বিষয়টি জেনে স্থানীয়রা মাদ্রাসায় ভিড় করে। পরে খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়।

বিকাল সাড়ে ৪টার দিকে সরেজমিনে মাদ্রাসায় গিয়ে দেখা যায়, প্রবেশপথ ও মাদ্রাসা চত্বরে উৎসুক জনতার ভিড়। একটি কক্ষে চলছে সালিশ বৈঠক। এ সময় সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে সালিশ কক্ষের দরজা বন্ধ করে দেওয়া হয়। কিছুক্ষণ পরে সালিশে বসা মাদ্রাসা কমিটির সভাপতি ও অন্যান্যরা কক্ষ থেকে বের হয়ে এসে বারান্দায় বসে আলোচনা শুরু করেন। সেখানে উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম উপস্থিত ছিলেন। বিকাল সোয়া ৫টার দিকে পুলিশ অভিযুক্ত হুজুরকে আটক করে।

পুলিশ আসার আগে ওই শিক্ষার্থী সালিশদারদের কাছে বলেছে, ‘১২ জুলাই সকালে ঘুমিয়ে ছিলাম। সেসময় বড় হুজুর এসে আমার সঙ্গে জিনা করেছে। তখন আমি চোখ খুললে হুজুর মাথায় হাত দিয়ে বলে, “মনে করো তুমি স্বপ্ন দেখতেছো।” এভাবে স্বপ্ন দেখার কথা বলে বড় হুজুর ১০-১২ দিন আমাকে বলাৎকার করে।’

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বলেন, ‘হুজুর একাধিকবার আমার ছেলেকে বলাৎকার করেছে। সেই খবর শুনে মাদ্রাসায় এসে দেখি সালিশ চলছে। আমি এর সঠিক বিচার চাই।’

সালিশ বৈঠক বসানোর কথা স্বীকার করে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. জুলফিকার মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুপুরে ঘটনাটি জানতে পেরে কমিটির সদস্যদের নিয়ে সালিশ বৈঠক বসানো হয়। এখনও বিষয়টি স্পষ্ট নয়। বুধবার সকালে আরও বড় পরিসরে সালিশ বসানো হবে।’

বলাৎকারের ঘটনা সালিশ বৈঠক করে সমাধান করা যায় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই সালিশ করে মীমাংসা করা যায়। আগে আমরা বসি। সমাধান না হলে পরে আইনের কাছে যাবো।’

এ বিষয়ে জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম বলেন, ‘আমি মাদ্রাসার সহসভাপতি। সেজন্য খবর পেয়ে জিজ্ঞাসাবাদ করছি। বুধবার কমিটির সবাই মিলে আবার বসবো।’

তবে বলাৎকারের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলছেন।’

এ ধরনের ঘটনা সালিশ করে সমাধানের কোনও সুযোগ নেই বলে জানিয়েছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন। তিনি বলেন, ‘খবর পেয়ে হুজুরকে আটক করা হয়েছে। ভিকটিমকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

 


 

আরও

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে - আহত-৩

সারা দেশ

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে - আহত-৩

রাজবাড়ীর পাংশায় থ্রি-হুইলার (মাহেন্দ্র) কে সাইড দিতে গিয়ে ট্রাকের সাথে যাত্রীবাহী পরিবহনের (বাস) সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ ঘ...

২০২৬-০৭-২২ ১৯:২৮

ফেনীতে আ. লীগের কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

সারা দেশ

ফেনীতে আ. লীগের কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ফেনীর ছাগলনাইয়া বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের তৃতীয় দিনে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। বুধবার (২২...

২০২৬-০৭-২২ ১৯:১৯

খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের ক্ষুদ্র ঋণের কিস্তি ৩ মাস স্থগিত

সারা দেশ

খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের ক্ষুদ্র ঋণের কিস্তি ৩ মাস স্থগিত

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির মানুষের আর্থিক চাপ কমাতে আগামী তিন মাস সব ধরনের ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স...

২০২৬-০৭-২২ ১৯:১২

ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ

সারা দেশ

ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ

ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্ত...

২০২৬-০৭-২২ ১৮:৫২

নিরাপদ পানির জন্য খালি কলসি নিয়ে দুই শতাধিক মানুষের প্রচারাভিযান

সারা দেশ

উপকূলে নিরাপদ পানির সংকট নিরাপদ পানির জন্য খালি কলসি নিয়ে দুই শতাধিক মানুষের প্রচারাভিযান

'নিরাপদ পানি টেকসই উন্নয়নের চাবিকাঠি, আমাদের পানি আমাদের অধিকার'—এমন নানা স্লোগান নিয়ে উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য ন...

২০২৬-০৭-২২ ১৮:৩৩

সিরাজদিখানে কৃষক কার্ড বিষয়ক অবহিতকরণ সভা ও ৪০০ কৃষকের মাঝে গাছের চারা বিতরণ

সারা দেশ

সিরাজদিখানে কৃষক কার্ড বিষয়ক অবহিতকরণ সভা ও ৪০০ কৃষকের মাঝে গাছের চারা বিতরণ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কৃষকদের আধুনিক ও সহজ কৃষিসেবা নিশ্চিত করার লক্ষ্যে কৃষক কার্ড বিষয়ক অবহিতকরণ সভা এবং ৪০০...

২০২৬-০৭-২২ ১৮:৩১