বুধবার, ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বিএনপি ৩১ দফার অঙ্গিকার থেকে সরে এসেছে: আখতার হোসেন

বিএনপি ৩১ দফার অঙ্গিকার থেকে সরে এসেছে: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৩১ দফার অঙ্গিকার থেকে সরে এসেছে।

নির্বাচনের আগে বিএনপি বলেছিল জুলাই সনদ বাস্তবায়ন হবে, দেশে সংস্কার নিয়ে আসবে। নির্বাচনের পাঁচ মাস অতিবাহিত হলেও এখনও একটিও বাস্তবায়ন করেনি, বরং তারা প্রতিটি অঙ্গিকার থেকে সরে আসছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকাল ৫টায় নীলফামারীর জলঢাকা উপজেলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, এই দেশে যখন শেখ হাসিনার জুলুম চলছিল, মানুষকে গুম ও হত্যা করা হচ্ছিল, আয়নাঘরে বন্দি করা হচ্ছিল, পিলখানা হত্যাকান্ডের নামে মানুষকে পঙ্গু করা হচ্ছিল, শাপলা চত্বরে শিক্ষার্থী ও আলেমওলায়মাদের নির্বিচারে হত্যা করা হচ্ছিল।

কোঠা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক সংস্কার আন্দোলন, মতিবিরোধী আন্দোলনসহ প্রত্যেকটি ন্যায আন্দোলনকে নির্মমভাবে প্রতিহত করছিল-ঠিক সেই সময় দেশের মানুষ দুইটি কথা ভাবতে এক হাসিনা অপশাসন থেকে মুক্ত হওয়া দুই এই ধরণের শাসন বাংলাদেশে কখনো ফিরে না আসে একারণে রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করা। দেশের সাধারণ মানুষরা তাদের সেই আঙ্খাকা জাগিয়ে রেখেছিল।

তারা ২৪ এর গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ রাষ্ট্র সংস্কারের জন্য গণভোটে অংশগ্রহণ করে সত্তর শতাংশ মানুষ মতামত দিয়েছিল। কিন্তু দুর্ভাগের বিষয় সেই সংস্কারের গণভোটকে এখন আর মানা হয় না।

তিনি উল্লেখ করে বলেন, বিএনপির নেতারা তাদের সমমনা দলের নেতাদেরকে নিয়ে গতকাল(সোমবার) একটি নৈশ্যভোজের আয়োজন করেছিল। সেই নৈশ্যভোজের আয়োজন শেষে বিএনপির নেতারা বলছেন তারা ৩১ দফা বাস্তবায়ন করবেন। কিন্তু বিএনপির সরকার তাদের ৩১ দফার কমিটমেট সেখান থেকেও তারা সরে এসেছে।

তিনি বলেন, বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের দেয়া ৩১ দফা অঙ্গিকারের মধ্যে তারা সংবিধানের সংস্কারের কথা বলেছিল, কিন্তু এখন তারা সংবিধানের সংস্কার চায় না। ৩১ দফা অঙ্গীকারে তারা ভোটাধিকার নিয়ে কথা বলেছিল, আর ভোটাধিকারকে যদি সুষ্ঠু করতে হয় তাহলে নতুন ফরমুলায় তত্বাবধায়ক সরকার লাগবে। কিন্তু তারা নতুন ফরমুলায় তত্ত্বাবধায়ক সরকার চায় না। বিএনপি সরকার ক্ষমতায় থেকে নিজের মতো করে বিচার বিভাগ থেকে লোক নিয়ে এসে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে তাদের আইন পাশ করিয়ে নিতে চায়। বিচার বিভাগের দিকে আমাদের হতাশার মতো তাকিয়ে থাকতে হয়। বিচার বিভাগের যে সুষ্ঠু নিয়োগের কথা ছিল, সুষ্ঠুভাবে বিচারপতি নিয়োগের কথা ছিল সেই আইনটিও তারা সংসদে পাস করে নাই। তারা সংসদে তা বাতিল করে দিয়েছে।

দেশের অর্থনীতির পঙ্গু হয়ে যাচ্ছে উল্লেখ করে আখতার হোসেন বলেন, দেশের অর্থনীতির খাতায় ঋণের বোঝা বেড়েই চলেছে। বাজেট ঘোষণার আগেই জিনিসপত্রের দাম বেড়ে গেছে। একারণে বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার হওয়া জরুরি হয়েছে। আমি শুধু একটি কথা বলতে চাই আপনারা সরকারের কাছে গণভোটের রায় বাস্তবায়ন করুন।

আখতার হোসেন দৃঢ়তার সাথে বলেন, জনগণ এনসিপির প্রতি আস্থা রেখেছেন। আমরা নতুন দল অল্প আসনে নির্বাচন করেও আপনাদের ভোটের মাধ্যমে সংসদে যেতে পেরেছি। সেই আশাবাদের জায়গা থেকে সামনে স্থানীয় সরকার নির্বাচনেও এনসিপির সর্মথিত প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমরা আর পুরাতন বাংলাদেশে ফিরে যেতে চাই না। আমরা নতুন বাংলাদেশের দিকে অগ্রসর হতে চাই। যে বাংলাদেশে সাধারণ মানুষদের হতাশায় ভুগতে হবে না। যেখানে আপনাদের ভোটাধিকার থাকবে, যেখানে প্রশাসনকে কড়া আয়তে রাখা হবে না, তারা স্বাধীনভাবে দেশ ও জনগণের জন্য কাজ করবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যার সীমান্ত থাকবে শতভাগ সুরক্ষিত। এমন একটি দেশ চাই যেখানে সব ধর্মের মানুষ কাধে কাধ মিলিয়ে একসাথে চলাফেরা করবে।

পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ,এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক আবু সাঈদ লিওন সহ দলের অন্যান্য নেতারা।

জলঢাকা পথসভা শেষে রাতে তারা নীলফামারী জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় অংশগ্রহণ করেন।

আরও

গাইবান্ধায় স্বামী বিশ্বকাপ ফাইনাল খেলা দেখতে বাড়ির বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ

সারা দেশ

গাইবান্ধায় স্বামী বিশ্বকাপ ফাইনাল খেলা দেখতে বাড়ির বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে স্বামী বাড়ির বাইরে যাওয়ায় সুযোগে এক নারীকে ধর্ষণের অভিযোগ...

২০২৬-০৭-২১ ২১:৫৭

ফেনীতে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ২টি যানবাহন জব্দ

সারা দেশ

ফেনীতে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ২টি যানবাহন জব্দ

ফেনীর সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৩৮ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ২টি যানবাহন জব্দ করেছে কুমিল...

২০২৬-০৭-২১ ২১:০৫

বগুড়ায় ন্যাপকিনের বাক্সে মাদকের চালান জব্দ

সারা দেশ

বগুড়ায় ন্যাপকিনের বাক্সে মাদকের চালান জব্দ

ন্যাপকিনের বাক্সকে আড়াল হিসেবে ব্যবহার করে পাচার করা হচ্ছিল নিষিদ্ধ মাদক টাপেন্টাডল। তবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চা...

২০২৬-০৭-২১ ২০:৪২

বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস: ছাত্রদলের আনন্দ মিছিল

সারা দেশ

বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস: ছাত্রদলের আনন্দ মিছিল

জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদনের পর উচ্ছ্বাস প্রকাশ করেছে বগুড়া জেলা ছাত্রদল। এ উপলক্ষে সংগঠনটির উদ্যোগ...

২০২৬-০৭-২১ ২০:৩৮

নাটোরে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

সারা দেশ

নাটোরে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। ঘটনার পর স্বামী...

২০২৬-০৭-২১ ২০:২১

নির্যাতনে গৃহবধূর আত্মহত্যা, বিচারের দাবিতে পরিবারের মানববন্ধন

সারা দেশ

নির্যাতনে গৃহবধূর আত্মহত্যা, বিচারের দাবিতে পরিবারের মানববন্ধন

বরিশালে নগরীতে গৃহবধূ শিরিন আক্তারের মৃত্যুর ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন তার...

২০২৬-০৭-২১ ২০:১৯