বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

খাল খননে অনিয়ম বরদাশত করা হবেনা: বগুড়া জেলা প্রশাসক

খাল খননে অনিয়ম বরদাশত করা হবেনা: বগুড়া জেলা প্রশাসক

জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেছেন এর আগে আমি বগুড়ার গাবতলী, শিবগঞ্জ, আদমদীঘি ও সদর উপজেলাতেও গিয়েছি। যেখানে যেখানে খাল খনন চলছে সেখানেই যাচ্ছি। এছাড়াও, খাল খনন পরিদর্শনের জন্য আমরা কমিটি করে দিয়েছি। যেখানে আমাদের এডিসি সাহেবরা দায়িত্ব পালন করছেন।

বগুড়ার শেরপুরের এই খাল খনন দেখতে এসে আমার কাছে মনে হয়েছে যে এখানে আরও সুন্দর করে করার সুযোগ রয়েছে। সেটি আমি নির্দেশনা দিয়ে গেলাম।

যেহেতু এখানে কাজ চলমান রয়েছে তাই বিল পরিশোধ করার আগে যেন সুন্দর করে এটার ফিনিশিংটা ভাল করা হয়, এস্টিমেট অনুযায়ী কাজ করা হয় সেই নির্দেশনা আমরা দিয়ে গেলাম।

তাপর যখন কাজ সমাপ্ত হয় তারপর আমরা সেটি পরিদর্শন করে এস্টিমেট অনুযায়ী কাজ হয়েছে কিনা সেটি আমরা মূল্যায়ন করবো। খাল খননে কোন অনিয়ম বরদাশত করা হবেনা।

২১ জুলাই (মঙ্গলবার) বগুড়ার শেরপুর উপজেলায় দিনব্যাপী সরকারি বিভিন্ন কর্মসূচিতে সফরের অংশ হিসেবে উপজেলার কুসুম্বী ইউনিয়নের দক্ষিণ জামুর এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িতব্য খাল খনন কর্মসূচি সরেজমিন পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক এসব কথা বলেন।

সকালে তিনি শেরপুর থানা পরিদর্শনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন। পরে উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে সেবার মান ও দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং একটি ফলদ বৃক্ষের চারা রোপণ করেন।

এরপর জেলা প্রশাসক গাড়ীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, খেলার সামগ্রী ও ফলদ গাছের চারা বিতরণ করেন। বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ‘পত্র পল্লব’ ফুলবাগানের উদ্বোধন এবং ফলজ বৃক্ষরোপণ করেন।

পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উদ্যোগে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তা ও ঢেউটিন এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।

এছাড়া বিকেলে জেলা প্রশাসক পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম পরিদর্শন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শনের মাধ্যমে তাঁর শেরপুর উপজেলা সফর শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. সাইদুজ্জামান হিমু, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মঈনুদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, প্রশাসনকি কর্মকর্তা রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ।

আরও

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে - আহত-৩

সারা দেশ

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে - আহত-৩

রাজবাড়ীর পাংশায় থ্রি-হুইলার (মাহেন্দ্র) কে সাইড দিতে গিয়ে ট্রাকের সাথে যাত্রীবাহী পরিবহনের (বাস) সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ ঘ...

২০২৬-০৭-২২ ১৯:২৮

ফেনীতে আ. লীগের কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

সারা দেশ

ফেনীতে আ. লীগের কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ফেনীর ছাগলনাইয়া বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের তৃতীয় দিনে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। বুধবার (২২...

২০২৬-০৭-২২ ১৯:১৯

খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের ক্ষুদ্র ঋণের কিস্তি ৩ মাস স্থগিত

সারা দেশ

খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের ক্ষুদ্র ঋণের কিস্তি ৩ মাস স্থগিত

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির মানুষের আর্থিক চাপ কমাতে আগামী তিন মাস সব ধরনের ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স...

২০২৬-০৭-২২ ১৯:১২

ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ

সারা দেশ

ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ

ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্ত...

২০২৬-০৭-২২ ১৮:৫২

নিরাপদ পানির জন্য খালি কলসি নিয়ে দুই শতাধিক মানুষের প্রচারাভিযান

সারা দেশ

উপকূলে নিরাপদ পানির সংকট নিরাপদ পানির জন্য খালি কলসি নিয়ে দুই শতাধিক মানুষের প্রচারাভিযান

'নিরাপদ পানি টেকসই উন্নয়নের চাবিকাঠি, আমাদের পানি আমাদের অধিকার'—এমন নানা স্লোগান নিয়ে উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য ন...

২০২৬-০৭-২২ ১৮:৩৩

সিরাজদিখানে কৃষক কার্ড বিষয়ক অবহিতকরণ সভা ও ৪০০ কৃষকের মাঝে গাছের চারা বিতরণ

সারা দেশ

সিরাজদিখানে কৃষক কার্ড বিষয়ক অবহিতকরণ সভা ও ৪০০ কৃষকের মাঝে গাছের চারা বিতরণ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কৃষকদের আধুনিক ও সহজ কৃষিসেবা নিশ্চিত করার লক্ষ্যে কৃষক কার্ড বিষয়ক অবহিতকরণ সভা এবং ৪০০...

২০২৬-০৭-২২ ১৮:৩১