শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে আ. লীগের কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ফেনীতে আ. লীগের কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ফেনীর ছাগলনাইয়া বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের তৃতীয় দিনে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। বুধবার (২২ জুলাই) ছাগলনাইয়া বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক।এর আগে সোমবার প্রথম দফার অভিযানে বাজারের দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও ভবনটি অক্ষত থাকায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে সমালোচনা হয়। প্রশ্ন ওঠে ভবনটির বৈধতা ও লিজ প্রক্রিয়া নিয়ে।

স্থানীয় সূত্রের দাবি, একটি সমিতির নামে বরাদ্দ পাওয়া ভবনটিতে পরে ইটের পার্টিশন দিয়ে একাধিক কক্ষ তৈরি করে ৫-৬ লাখ টাকা পর্যন্ত জামানতের বিনিময়ে ভাড়া দেওয়া হয়েছে। দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর সম্প্রতি সেখানে ছয়টি দোকান নির্মাণের কাজও শুরু হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর ফারুক বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে। দখলমুক্ত স্থান পুনরায় দখল হলে আরো জোরালো অভিযান চালানো হবে।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের খবরে বিক্ষুব্ধ জনতা ভবনটিতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এরপর ভবনটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল।

আরও

মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সারা দেশ

মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

মাগুরার শালিখা উপজেলার 'বুনাগাতী ইউনিয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান'-এর উদ্যোগে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষ...

২০২৬-১০-০১ ২০:১০

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

সারা দেশ

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

মাগুরা সদর উপজেলার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, শিক্ষার্থ...

২০২৬-১০-০১ ২০:০৮

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় বাড়িতে মজুত রাখা ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে । এ অপরাধে সুজন মিয়া নামে এক ব্যক্তিকে ১০...

২০২৬-১০-০১ ১৯:৩৫

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

সারা দেশ

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পাঁচটায় কুড়...

২০২৬-১০-০১ ১৯:৩৪

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

সারা দেশ

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির শিক্ষার্থীদের...

২০২৬-১০-০১ ১৯:৩২