মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান আসামী নোবেলকে ঢাকায় গ্রেফতার

গাইবান্ধার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান আসামী নোবেলকে ঢাকায় গ্রেফতার

গাইবান্ধার সদর উপজেলায় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণ মামলায় প্রধান আসামি নোবেল মিয়া (১৮) নামের এক যুবককে ঢাকায় গ্রেফতার করেছেন র‍্যাব।

সোমবার (৬ জুলাই) বিকালের দিকে র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত নোবেল মিয়া পলাশবাড়ী উপজেলার কৃষ্ণপুর গ্রামের রহিম মিয়ার ছেলে।

বিজ্ঞপ্তিকে বলা হয়, গত ৮ জুন বিকেলের দিকে স্থানীয় কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী খেলছিল। এ সময় নোবেল মিয়া তার সহযোগী তারেক মিয়ার ( ১৮) সহযোগিতায় জোরপূর্বক খোরশেদ মিয়ার নির্মাণাধীন বাড়ির ছাদের উপর নিয়ে গিয়ে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে গত ১৬ জুন গাইবান্ধা সদর থানা একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর থেকে আসামিরা আত্মগোপনে চলে যায়। মামলার গুরুত্ব বিবেচনা করে গাইবান্ধা র‍্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার গত ৫ জুলাই সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে গাইবান্ধা র‍্যাব- ১৩ সিপিসি-৩ ও ঢাকা মিরপুর-১ র‍্যাব-৪ সিপিসি-১ যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এ সময় ঢাকা মহানগরীর দারুস সালাম থানাধীন মীরবাড়ি আদি জামে মসজিদ এলাকা থেকে আসামি নোবেল মিয়াকে গ্রেফতার করা হয় ।

র‍্যাব ক্যাম্পের অতিরিক্ত সুপার বিপ্লব কুমার গোস্বামী জানায়, গ্রেপ্তারকৃত আসামি নোবেল মিয়ার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও

‘পাতার বাঁশরি’ গানের শুটিংয়ে সোনারগাঁয়ের ঐতিহাসিক স্থাপনায় ক্ষতির অভিযোগ

সারা দেশ

‘পাতার বাঁশরি’ গানের শুটিংয়ে সোনারগাঁয়ের ঐতিহাসিক স্থাপনায় ক্ষতির অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শন বড় সরদার বাড়িতে ‘কোক স্টুডিও বাংলা’...

২০২৬-০৮-৩১ ২১:৩০

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ‘ফ্যাসিস্ট’ তালিকায় সাভারের ব্যারিস্টার শিহাব উদ্দিন

সারা দেশ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ‘ফ্যাসিস্ট’ তালিকায় সাভারের ব্যারিস্টার শিহাব উদ্দিন

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে অসন্তোষ ও প্রতিবাদের মধ্যে প্রকাশিত একটি তালিকায় ৮০ নম্বরে সাভারের...

২০২৬-০৮-৩১ ২১:২৮

কাল খুলছে সুন্দরবনের প্রবেশদ্বার আতঙ্ক নিয়েই বনে যাবে বনজীবীরা

সারা দেশ

কাল খুলছে সুন্দরবনের প্রবেশদ্বার আতঙ্ক নিয়েই বনে যাবে বনজীবীরা

দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আগামীকাল ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবনের প্রবেশদ্বার। সুন্দরবন নির্ভর বনজীবীদের মাঝে আনন্দ...

২০২৬-০৮-৩১ ২১:২৫

ফেনী পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হককে বিদায় সংবর্ধনা

সারা দেশ

ফেনী পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হককে বিদায় সংবর্ধনা

ফেনী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হককে ফেনী পৌরসভার পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

২০২৬-০৮-৩১ ২০:৫৩

দিনাজপুরে ‘আমাদের পাঠশালা’য় আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সারা দেশ

দিনাজপুরে ‘আমাদের পাঠশালা’য় আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

পূর্বঘোষিত কর্মসূচির বাইরে দিনাজপুরের ‘আমাদের পাঠশালা স্কুল এন্ড কলেজ’ আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প...

২০২৬-০৮-৩১ ২০:১৯

আকস্মিক পরিদর্শনে অনিয়ম, নারায়ণগঞ্জে দুই এসিল্যান্ডসহ ১৮ জন শোকজ

সারা দেশ

আকস্মিক পরিদর্শনে অনিয়ম, নারায়ণগঞ্জে দুই এসিল্যান্ডসহ ১৮ জন শোকজ

নারায়ণগঞ্জের তিনটি সার্কেল এসিল্যান্ড অফিসে ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উ...

২০২৬-০৮-৩১ ১৯:৫৫