শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধার শিক্ষার্থী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার, অপহৃতা শিক্ষার্থী উদ্ধার

গাইবান্ধার শিক্ষার্থী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার, অপহৃতা শিক্ষার্থী উদ্ধার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শিক্ষার্থী অপহরণ মামলার প্রধান আসামি শিশির আহমেদ চঞ্চলকে ( ২২) নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে । একই সঙ্গে ওই শিক্ষার্থীকেও উদ্ধার করেছে র‍্যাব।

গ্রেফতারকৃত শিশির আহমেদ চঞ্চল কুড়িগ্রামের চিলমারী উপজেলা মনতলা এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরের দিকে র‍্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালকের (মিডিয়া) পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দুপতারা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার এবং অপহৃতা শিক্ষার্থীকে উদ্ধারকরা হয়।

র‍্যাব জানায়, উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করছিলেন শিশির আহমেদ চঞ্চল। ওই শিক্ষার্থী তার প্রস্তাব প্রত্যাখ্যান করে বিষয়টি পরিবারকে জানালে অভিযুক্ত ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে অপহরণের ঘটনা ঘটায় বলে অভিযোগ রয়েছে। গত ১৭ মে এস এস সি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে চঞ্চল তার সহযোগীদের নিয়ে ওই শিক্ষার্থীকে অপহরণ করেন এবং কুড়িগ্রামের চিলমারী উপজেলার কোন এক এলাকায় নিয়ে যাওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
 

অপহরণ ঘটনার দুই দিন পর শিক্ষার্থীর বাবা ১৯ মে বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এরপর থেকে অভিযুক্তরা আত্মগোপন করেন। মামলার গুরুত্ব ও তদন্তের অংশ হিসাবে গোয়েন্দা নজরদারি জোরদার করেন।

একপর্যায়ে ১৫ জুলাই সন্ধ্যায় গাইবান্ধা র‍্যাব-১৩ ও নারায়ণগঞ্জ র‍্যাব -১১ ক্যাম্পের যৌথ অভিযানীক দল নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দুপতারা বাজারে এলাকায় অভিযান চালায় এবং মামলার প্রধান আসামি শিশির আহমেদ চঞ্চলকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে অপহৃতা শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-১৩ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত শিশির আহমেদ চঞ্চল ও উদ্ধার হওয়া শিক্ষার্থীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২