শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধার সাংবাদিক- সংগঠক রিজনের ৫ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

গাইবান্ধার সাংবাদিক- সংগঠক রিজনের ৫ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

সাংবাদিক- প্রগতিশীল সামাজিক সাংস্কৃতিক সংগঠক-রাজনীতিক মাহমুদুল গণি রিজনের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সিপিবি গাইবান্ধা জেলা কার্যালয়ে রিজনের ৫ম মৃত্যুবার্ষিকীতে প্রগতিশীল সামাজিক, সাহিত্য, সাংস্কৃতিক সংগঠন ও দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

আজ সোমবার দুপুরে প্রয়াত সাংবাদিক মাহমুদুল গণি রিজনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, সাবেক জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, লেখক-গবেষক রূপম রশিদ, জেলা সিপিবির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সম্পাদকমন্ডলীর সদস্য গোলাম রব্বানী মুসা, রেবতী মোহন বর্মন, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের জেলা সভাপতি দেবাশীষ দাশ দেবু, সাধারণ সম্পাদক রজতকান্তি বর্মন, উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক শিরিন আকতার, সহ-সভাপতি সুপ্রিয়া ঘোষ, সম্পাদকমন্ডলীর সদস্য মিতা হাসান, মহিলা পরিষদের জেলা সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি মৈত্রেয় হাসান জয়িতা, আবির খান, সুজন মাহমুদ প্রমুখ।

উল্লেখ্য, মাহমুদুল গণি রিজন সাংবাদিকতার পাশাপাশি উদীচী ও প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি কমিউনিস্ট পার্টি- সিপিবির সাথে ওৎপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি ২০২১ সালের ২৭ এপ্রিল মৃত্যুবরণ করেন।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২