শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধা থেকে চুরি হওয়া ট্রাক শাহজাদপুর থেকে উদ্ধার, আটক-১

গাইবান্ধা থেকে চুরি হওয়া ট্রাক শাহজাদপুর থেকে উদ্ধার, আটক-১

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার চুরি হওয়া ট্রাক সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে জব্দ করা হয়েছে । এ চুরির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আমির হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) সাদুল্লাপুর থানায় এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ড।

গ্রেফতারকৃত আমির হোসেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হাসনাবাদ গ্রামের হোসেন আলীর ছেলে।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গত ১ জুন উপজেলার ধাপেরহাট এলাকার মানিক তেল পাম্প সংলগ্ন এলাকায় শ্রী তপন কুমার সাহার একটি ট্রাক পার্কিং করে রাখা হয়। পরদিন ২ জুন ট্র্যাকটি ওই স্থানে না পাওয়া গেলে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে বিষয়টি ডাইরি ভুক্ত করা হয়। ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেন। এরপর সিরাজগঞ্জের শাহাজাদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি আমির হোসেনের কাছ থেকে জব্দ করা হয়। একইসঙ্গে আমির হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ জন্য আটক করা হয়। 
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু জানায়, এই চুরির ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের সনাক্তকরণ এবং প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২