রবিবার, ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফ্যামিলি কার্ডের নামে গৃহিণীর চেকবই চুরির অভিযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে

ফ্যামিলি কার্ডের নামে গৃহিণীর চেকবই চুরির অভিযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে

নরসিংদীর সদর উপজেলার কাঠালিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড করে দেয়ার কথা বলে এক গৃহিণীর বাড়ি থেকে ব্যাংকের চেক বই চুরির অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইব্রাহীম মিয়ার বিরুদ্ধে।

অভিযুক্ত ইব্রাহীম মিয়া কাঠালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর গাফ্ফারের ছেলে এবং কাঠালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

ভুক্তভোগী গৃহিণী নাসিমা অভিযোগ করে বলেন, ইব্রাহীম তাদের বাড়ির পাশেই থাকেন। দারিদ্র্যের কারণে ফ্যামিলি কার্ড পাওয়ার আশায় তিনি ইব্রাহীমের কথায় রাজি হন। প্রথমে কার্ড করে দেয়ার কথা বলে তার মূল জাতীয় পরিচয়পত্র নিয়ে নেন। পরে জন্মনিবন্ধন সনদ না থাকায় নতুন করে করে দেয়ার জন্য ৮ হাজার টাকা দাবি করেন।

তিনি আরও বলেন, একদিন ফ্যামিলি কার্ডের কাগজপত্র দেয়ার কথা বলে ইব্রাহীম তার বাড়িতে এসে ব্যাংকের চেক বই চুরি করে নিয়ে যান। তবে তার মেয়ে বিষয়টি দেখে ফেলায় পরে চেক বইটি উদ্ধার করা হয়। তখন ইব্রাহীম বলেন, ভুল করে চেক বইটি নিয়ে গেছেন। যদিও চেক বই ফেরত দিলেও এর ভেতর থেকে চার-পাঁচটি চেকের পাতা নেই বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে স্থানীয় যুবক মো. ইহসাক মিয়া বলেন, ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা ও কাগজপত্র নেওয়ার অভিযোগ তিনি শুনেছেন। বিষয়টি স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটির সভাপতিকে জানানো হয়েছে।

নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ বলেন, বিষয়টি তার নজরে এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ইব্রাহীমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এ নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে ইব্রাহীম মিয়া বলেন, কয়েকটি কাগজ আনতে গেলে ভুলবশত চেক বইটি তার কাছে চলে আসে। পরে তিনি সেটি ফেরত দিয়েছেন।

এ বিষয়ে জানতে কাঠালিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ইহসাক মিয়ার ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

আরও

ট্রলারের পাখা ভেঙে ৩ দিন ধরে সাগরে ভাসছে ১৭ জেলে

সারা দেশ

ট্রলারের পাখা ভেঙে ৩ দিন ধরে সাগরে ভাসছে ১৭ জেলে

বরগুনার পাথরঘাটা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দুবলার চর থেকে দক্ষিণ এলাকায় মাছ শিকারে গিয়ে এফবি জাহান ট...

২০২৬-০৭-০৪ ২১:২৫

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মেহেরপুরে গণমিছিল

সারা দেশ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মেহেরপুরে গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৭-০৪ ২১:২৪

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে : মির্জা ফখরুল

সারা দেশ

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন...

২০২৬-০৭-০৪ ২০:১১

পিরোজপুরের বলেশ্বর নদীতে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ ৮ ঘন্টা পর উদ্ধার

সারা দেশ

পিরোজপুরের বলেশ্বর নদীতে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ ৮ ঘন্টা পর উদ্ধার

পিরোজপুরের জিয়ানগর ব্রিজ সংলগ্ন বলেশ্বর নদীতে মাছ ধরার ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ৮ ঘণ্টা পর মাহাবুব ব্যাপারি (৬...

২০২৬-০৭-০৪ ২০:০৬