বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফরিদপুরে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ, ছেলে পলাতক

ফরিদপুরে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ, ছেলে পলাতক

ফরিদপুর শহরে মাদকের টাকা না দেওয়ায় ছেলের হাতে মা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে শহরের কোতোয়ালী থানার আব্দুর রহমান মোল্লার ডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শামেলা আক্তার (৫৫) ওই এলাকার মৃত আকবর শেখের স্ত্রী। অভিযুক্ত ছেলে রাহিম শেখ (৩৫) ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি একটি মাদক মামলায় জামিনে মুক্ত হয়ে বাড়িতে আসে রাহিম শেখ। বৃহস্পতিবার দুপুরে মাদক কেনার জন্য মায়ের কাছে টাকা দাবি করলে শামেলা আক্তার তা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে রাহিম শেখ ঘরে থাকা একটি কাঠের বাটাম দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই শামেলা আক্তারের মৃত্যু হয়।

ঘটনার সময় বাড়িতে অন্য কেউ না থাকায় অভিযুক্ত পালিয়ে যায়। পরে পাশের বাড়ির এক নারী প্রতিবেশী ছাদে কাপড় শুকাতে গিয়ে বাড়ির উঠানের টিউবওয়েলের পাশে শামেলা আক্তারের মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।
 

খবর পেয়ে কোতোয়ালী থানার এসআই আব্দুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এবং আইনগত কার্যক্রম শুরু করা হয়।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত রাহিম শেখের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদক-সংক্রান্তসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত, শিগগিরই সফরের আশা

সারা দেশ

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত, শিগগিরই সফরের আশা

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৯:৪০

নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যার ঘটনায় নিহত শিশুটির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

সারা দেশ

নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যার ঘটনায় নিহত শিশুটির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যার ঘটনায় নিহত শিশুটির পরিবারকে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

২০২৬-০৭-৩০ ১৯:২০

মানুষের ভালোবাসাই সবচেয়ে বড় প্রাপ্তি: বিদায় সংবর্ধনায় ইউএনও মোহাম্মদ ইউসুফ

সারা দেশ

মানুষের ভালোবাসাই সবচেয়ে বড় প্রাপ্তি: বিদায় সংবর্ধনায় ইউএনও মোহাম্মদ ইউসুফ

ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ ইউসুফের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধ...

২০২৬-০৭-৩০ ১৯:১৮