বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

ফিল্ডিংয়ে বিশ্বের শীর্ষ তিন দলের একটি বাংলাদেশ

ফিল্ডিংয়ে বিশ্বের শীর্ষ তিন দলের একটি বাংলাদেশ

ফিল্ডিংয়ে একসময় বেশ খারাপ অবস্থানে ছিল বাংলাদেশ দল। তবে গেল কয়েক বছর ধরে সেই দৃশ্য অনেকটাই বদলেছে। তবে ক্যাচের ক্ষেত্রে এখনো কিছুটা পিছিয়ে বাংলাদেশ দল। বিশেষ করে টেস্ট ক্রিকেটে স্লিপের ক্যাচ নেওয়ার ব্যাপারে। তারপরও ফিল্ডিং কোচ আশিক মজুমদারের চোখে, বিশ্বের সেরা তিনে আছে বাংলাদেশের ফিল্ডিং।

দ্বিতীয় টেস্টের আগে সিলেটে আজ সংবাদ সম্মেলনে আশিক বলেন, 'আমাদের প্লেয়াররা স্লিপ ক্যাচে অনেক ভালো। টেস্ট ক্রিকেটে, লঙ্গার ভার্শন ক্রিকেটে মনোযোগ ধরে রাখাটা জরুরী। আমাদের প্লেয়াররা কামব্যাক করেছে এটার পূর্ণ কৃতিত্ব ওদের দিতে হবে। প্রথম ও দ্বিতীয় ইনিংসে আমাদের স্লিপ ক্যাচিং মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে।'

ক্রিকেটারদের প্রশংসা করে আশিক বলেন, 'আমি কাছ থেকে যেটা দেখেছি, আমাদের প্লেয়ারদের রিয়ালাইজেশন পাওয়ার খুব তুখোড়। বিভিন্ন পরিবেশের সাথে খুব দ্রুত মানিয়ে নিতে পারে। নিজেদের নিয়ে খুব সুন্দরমতো প্রস্তুতি নেয়। ১৩৮-১৪০ কিলোমিটার গতির যে ক্যাচটি সাদমান ধরেছে, এত কাছ থেকে ধরা, ব্যাটার কাট শটের মতো খেলেছিল, মোটেও সহজ না।'

ঢাকা টেস্টে সাদমান ইসলাম অনিকের দৃষ্টিনন্দন ক্যাচ নিয়ে আশিক বলেন, ‘সাদমানের মাইন্ড পাওয়ার, কনসেন্ট্রেশন পাওয়ার সর্বোচ্চ লেভেলের। আসলে দলের সবারই- একশতে একশ। সে কারণেই দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত এনার্জি ছিল। প্রথম দিনের এনার্জি পঞ্চম দিসে গিয়ে ১১০ শতাংশ হয়ে গেছে মনে হয়েছে আমার কাছে, ফিল্ডিং কোচ হিসেবে।’

'মানুষের জীবনে উন্নতির কোনো শেষ নেই। প্রতিদিন শিখি, প্রতিদিন উন্নতি করি। আমাদের প্লেয়ারদের যে ডেডিকেশন, ফিল্ডিংয়ের প্রতি ভালোবাসা, উৎসাহ… এটা আরও ১% যদি আমরা বাড়াতে পারি, এতেই হবে। আমাদের প্লেয়াররা অনেক ভালো। অনেক অ্যাথলেটিক। ফিজিক্যালি অনেক ফিট। উন্নতির তো শেষ নেই। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আরও ভালো হবে।'-যোগ করেন তিনি।

বিশ্বে সেরা তিনটি দলের ফিল্ডিয়য়ের মধ্যে বাংলাদেশ একটি বলে মনে করেন আশিক, 'আমাদের ফিল্ডিং স্ট্যান্ডার্ড সর্বোচ্চ লেভেলের, আন্তর্জাতিক অঙ্গনে শীর্ষ তিন দলের একটা- যেটা আমি বিশ্বাস করি।'

আরও

বাংলাদেশ প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে : ফিফা সেক্রেটারি জেনারেল

খেলাধুলা

বাংলাদেশ প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে : ফিফা সেক্রেটারি জেনারেল

ফ্রান্স-সুইডেন ম্যাচের আগে সাংবাদিকদের প্রেস সেন্টারে ব্যস্ততা। কেউ আইভোরি কোস্ট-নরওয়ে ম্যাচের বিশ্লেষণ করছেন, আবার কেউ...

২০২৬-০৭-০১ ০৯:৩৫

জোড়া গোলে মেসির পাশে এমবাপে, শেষ ষোলোতে ফ্রান্স

খেলাধুলা

জোড়া গোলে মেসির পাশে এমবাপে, শেষ ষোলোতে ফ্রান্স

ফুটবল মাঠে দাপট ধরে রেখেছে গত দুই বিশ্বকাপে ফাইনাল খেলা ফ্রান্স। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফাইনালের ভেন্যু নিউজার্সি স্টেডি...

২০২৬-০৭-০১ ০৮:২৭

আইভরি কোস্টকে বিদায় করে শেষ ষোলোতে নরওয়ে

খেলাধুলা

আইভরি কোস্টকে বিদায় করে শেষ ষোলোতে নরওয়ে

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে নরওয়ের রূপকথা শেষ ৩২ এ ফুরিয়ে যায়নি। ডালাস স্টেডিয়ামে তারা আইভরি কোস্টকে হারিয়েছে। আর্লিং হালান...

২০২৬-০৭-০১ ০৮:২৫

বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের পেছনে যত কারণ

খেলাধুলা

বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের পেছনে যত কারণ

ম্যাচে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়েছিল জার্মানি। দ্বিতীয়ার্ধে বেড়েছে আক্রমণের সংখ্যাও। কিন্তু একাধিক ভুল, অমিল পরিকল্পনায় ব...

২০২৬-০৬-৩০ ১০:৩৬

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

খেলাধুলা

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

ম্যাচের মতো ফল নির্ধারণী টাইব্রেকারেও নাটকীয়তার জন্ম দিলো মরক্কো-নেদারল্যান্ডস। স্নায়ুরক্ষার এই লড়াইয়ে উভয় দলই যেন একের...

২০২৬-০৬-৩০ ১০:৩৫

টাইব্রেকারে জার্মানিকে প্রথমবার হারিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

খেলাধুলা

টাইব্রেকারে জার্মানিকে প্রথমবার হারিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

২০১৪ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর জার্মানি টানা দুই আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। এবার তারা দাপট দেখিয়ে এক ম্যাচ...

২০২৬-০৬-৩০ ০৯:২২