সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

গুড নিউজ

ফেনীর ঐতিহাসিক নিদর্শন শমসের গাজীর সুড়ঙ্গ পথ

ফেনীর ঐতিহাসিক নিদর্শন শমসের গাজীর সুড়ঙ্গ পথ

শমসের গাজীর সুড়ঙ্গ পথ ফেনী জেলার অন্যতম ঐতিহাসিক স্থাপনা। জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর এলাকায় শমসের গাজীর রাজকীয় বাগানবাড়ির পাশেই অবস্থিত এই সুড়ঙ্গ পথ ইতিহাসপ্রেমী ও ভ্রমণপিপাসুদের কাছে বিশেষ আকর্ষণ।

ইতিহাস অনুযায়ী, প্রায় সাড়ে তিনশ বছর আগে ‘ভাটির বীর’ নামে পরিচিত শমসের গাজী ছিলেন ত্রিপুরা রাজ্যের শাসক, ব্রিটিশবিরোধী বিপ্লবী নেতা এবং রোশনাবাদ পরগণার কৃষক বিদ্রোহের অন্যতম সংগঠক। তিনি সাধারণ মানুষের অধিকার রক্ষায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা পালন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শমসের গাজী নিজের রাজকীয় বাড়ির পাশে প্রায় ৪.৩৬ একর জায়গাজুড়ে একটি দীঘি ও এই সুড়ঙ্গ পথ নির্মাণ করেন। দুর্গ ও রাজধানীর প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে সে সময়ের আধুনিক রণকৌশল বিবেচনায় সুড়ঙ্গটি তৈরি করা হয়েছিল বলে ধারণা করা হয়।

বর্তমানে জরাজীর্ণ অবস্থায় থাকলেও সুড়ঙ্গ পথটি শমসের গাজীর স্মৃতিচিহ্ন হিসেবে টিকে আছে। ইতিহাস ও লোককথার কারণে এলাকাটিতে দর্শনার্থীদের আগ্রহ রয়েছে।

ঢাকা থেকে বাস বা ট্রেনে ফেনী যাওয়া যায়। ফেনী শহর থেকে স্থানীয় যানবাহনে ছাগলনাইয়া উপজেলার শুভপুর এলাকায় পৌঁছে শমসের গাজীর সুড়ঙ্গ পথে যাওয়া যায়।

ফেনী শহরে হোটেল বিলাস, হোটেল আল করিম, হোটেল গাজী ও হোটেল মিড নাইটসহ বিভিন্ন আবাসিক হোটেল রয়েছে।

সুড়ঙ্গ পথের কাছাকাছি চম্পক বাজারে হালকা নাস্তার দোকান রয়েছে। এছাড়া ফেনী শহরে বিভিন্ন মানের খাবারের হোটেল ও রেস্তোরাঁ পাওয়া যায়।

আরও

ফেনীর পরশুরামে রাবার বাগান; প্রকৃতি-শিল্পের অনন্য আকর্ষণ

গুড নিউজ

ফেনীর পরশুরামে রাবার বাগান; প্রকৃতি-শিল্পের অনন্য আকর্ষণ

পরশুরাম রাবার বাগান ফেনী জেলার পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সীমান্তবর্তী জয়ন্তীনগর গ্রামে গড়ে উঠেছে একটি ব্যতিক্রম...

২০২৬-০৪-২৭ ১৩:২৭

সব র‍্যাশই হাম নয়-লক্ষণ বুঝে আতঙ্ক এড়ানোর পরামর্শ

গুড নিউজ

সব র‍্যাশই হাম নয়-লক্ষণ বুঝে আতঙ্ক এড়ানোর পরামর্শ

সাম্প্রতিক সময়ে হাম রোগের প্রকোপ বাড়ায় অনেকেই যেকোনো ত্বকের র‍্যাশকে হাম বলে ধরে নিচ্ছেন। তবে বিশেষজ্ঞদের মতে, সব র‍্যাশ...

২০২৬-০৪-১৬ ১৫:২৯

জুনের মধ্যে সবার হাতে হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

গুড নিউজ

জুনের মধ্যে সবার হাতে হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতে সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করতে আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার...

২০২৬-০৪-১৪ ২০:৪৮

হজযাত্রীদের সেবায় অনিয়ম করলে গুনতে হবে জরিমানা

গুড নিউজ

হজযাত্রীদের সেবায় অনিয়ম করলে গুনতে হবে জরিমানা

হজযাত্রীদের সেবার মান উন্নত করতে এবং হয়রানি বন্ধে মক্কা ও মদিনার আবাসন ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নীতিম...

২০২৬-০৪-১২ ২২:২৮