বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে একাদশ শ্রেণির ভর্তি কমিটি ২০২৬-এর আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ ফাইজুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপাল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ উল্লাহ ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আবদুর রহিম, ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল। অনুষ্ঠানের শুরুতে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন মহিপাল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি গাজী সালাউদ্দিন আমান, নবীন শিক্ষার্থী আবদুল্লাহ আল শাফি,
বক্তারা তাঁদের বক্তব্যে নতুন শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে মহিপাল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি গাজী সালাউদ্দিন আমান এর পক্ষ থেকে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।