সারা দেশ
ফেনী এস.এস.কে রোড পূর্ব শাখার নির্বাচন জানে আলম-হেলাল পরিষদের প্রচারণা
আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার ফেনী শহর ব্যবসায়ী সমিতির এস,এস.কে রোড পূর্ব শাখা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণা জমে উঠেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে জানে আলম -হেলাল পরিষদের চেয়ার প্রতীকের প্রচারণায় নামেন। তারা শহরের জহিরিয়া মসজিদ থেকে শুরু করে পুলিশ ফাঁড়ি, ডাক্তারপাড়া রোড ও ট্রাংক রোডের ব্যবসায়ীদের মাঝে গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন। প্রচারণায় সভাপতি প্রার্থী মো: জানে আলম ভূঞা, সাধারণ সম্পাদক প্রার্থী হেলাল উদ্দিন আহাম্মেদ ছাড়াও সহ-সভাপতি প্রার্থী মো: ইসমাইল হোসেন লিটন, সহ-সাধারণ সম্পাদক প্রার্থী সৈয়দ মাসুদুর রহমান মাসুদ, কোষাধ্যক্ষ প্রার্থী মো: মাইন উদ্দিন সুমন, সদস্য প্রার্থী মো: ইয়াছিন ও মো: জাফর উল্ল্যাহসহ ব্যবসায়ীগণ অংশ নেন৷ মো: জানে আলম ভূঞা বলেন, আমরা নির্বাচিত হলে সর্বপ্রথম শহরের যানজট-জলাবদ্ধতা দূর করবো। ব্যবসায়ীদের যেকোন সমস্যার দ্রুত সমাধান করবো। দূর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পূর্নবাসনে সহযোগিতাই আমাদের মুল লক্ষ্য।
আরও
সারা দেশ
মেঘনায় ট্রলারডুবি: নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়-বৃষ্টির মধ্যে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবা...
২০২৬-০৯-২৪ ১৯:২০
সারা দেশ
জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া
ফিফা আশিয়ান কাপ খেলার উদ্দেশ্যে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। ভিসা জটিলতার কারণে নির্ধারিত সময়ের আগে যেতে না প...
২০২৬-০৯-২৪ ১৮:১৮
সারা দেশ
ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ১০ বসতঘর পুড়ে ছাই
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মাছ...
২০২৬-০৯-২৪ ১৮:০৩
সারা দেশ
ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ২০...
২০২৬-০৯-২৪ ১৭:৫০
সারা দেশ
ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি ও তার আড়াই বছর বয়সী নাতনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজ...
২০২৬-০৯-২৪ ১৭:৪৯
সারা দেশ
ভাঙা ঘরের সালেহার পাশে এমপি-পুত্র খাইরুল ইসলাম সজিব
প্রায় ১০ বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাত-পা অচল হয়ে যায় সালেহার। এরপর থেকেই ভাঙাচোরা কুঁড়েঘরে একাকী ও মানবেতর জ...
২০২৬-০৯-২৪ ১৭:৪৩