শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

করপোরেট

১ কোটি ২২ লাখ মানুষের বিমা সুরক্ষার স্বীকৃতি পেল গার্ডিয়ান ব্র্যাক বিমা

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসে সম্মানিত গার্ডিয়ান লাইফ

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসে সম্মানিত গার্ডিয়ান লাইফ

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘মোস্ট সাসটেইনেবল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অব দ্য ইয়ার–ইন্স্যুরেন্স’ বিভাগে পুরস্কৃত হয়েছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। প্রতিষ্ঠানটির অন্তর্ভুক্তিমূলক বিমা উদ্যোগ ‘গার্ডিয়ান ব্র্যাক বিমা’র মাধ্যমে স্বল্প আয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের আর্থিক সুরক্ষা নিশ্চিতকরণ এবং আর্থিক সহনশীলতা বৃদ্ধিতে অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হয়েছে।

বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ যৌথভাবে এ অ্যাওয়ার্ডের আয়োজন করে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে উল্লেখযোগ্য অবদান রাখা উদ্যোগগুলোকে এ পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়।

গার্ডিয়ান লাইফ ও ব্র্যাকের যৌথ উদ্যোগে ২০১৫ সালে চালু হয় ‘গার্ডিয়ান ব্র্যাক বিমা’। ব্র্যাকের ক্ষুদ্রঋণ কার্যক্রমের সঙ্গে জীবন বিমা সুরক্ষা যুক্ত করে গড়ে ওঠা এ উদ্যোগ বর্তমানে দেশের ৬৪টি জেলায় ব্র্যাকের প্রায় ৩ হাজার ৩০০টি শাখার মাধ্যমে পরিচালিত হচ্ছে। এর আওতায় রয়েছে প্রায় ১ কোটি ২২ লাখ মানুষ, যার মধ্যে ব্র্যাকের ঋণগ্রহীতা এবং তাদের যোগ্য স্বামী বা স্ত্রী অন্তর্ভুক্ত। সুবিধাভোগীদের বড় অংশই স্বল্প আয়ের নারী।

পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি মারা গেলে অনাদায়ী ঋণের দায় অনেক সময় পরিবারের জন্য বড় আর্থিক সংকটে পরিণত হয়। গার্ডিয়ান ব্র্যাক বিমা বিমাকৃত ঋণের দায় পরিশোধের মাধ্যমে সেই ঝুঁকি কমিয়ে আনে। ফলে শোকের মুহূর্তে পরিবারকে উত্তরাধিকারসূত্রে ঋণের বোঝা বহন করতে হয় না।

উদ্যোগটির কার্যকারিতার প্রমাণ মিলেছে দাবি নিষ্পত্তির পরিসংখ্যানে। শুধু ২০২৫ সালেই গার্ডিয়ান ব্র্যাক বিমার আওতায় ৩৯ হাজার ২৪৩টি দাবি নিষ্পত্তি করা হয়েছে, যার আর্থিক পরিমাণ প্রায় ২৪১ কোটি ৯৬ লাখ টাকা। আর ২০১৫ সালে যাত্রা শুরুর পর থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট প্রায় ১ হাজার ৪১৫ কোটি টাকার দাবি পরিশোধ করা হয়েছে।

এ স্বীকৃতি প্রসঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, "গার্ডিয়ান ব্র্যাক বিমার মাধ্যমে যেসব পরিবারের ভবিষ্যৎ আরও নিরাপদ হয়েছে, এই স্বীকৃতি তাদের সবার। স্বল্প আয়ের একটি পরিবারের জন্য প্রিয়জনকে হারানোর বেদনার পাশাপাশি আর্থিক অনিশ্চয়তাও বড় সংকট হয়ে দাঁড়ায়। আমরা চাই, এমন কঠিন সময়ে কোনো পরিবার যেন ঋণের অতিরিক্ত বোঝা বহন করতে না হয়। সে লক্ষ্যেই ব্র্যাকের সঙ্গে যৌথভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও আরও বেশি সুবিধাবঞ্চিত মানুষের কাছে অর্থবহ বিমা সুরক্ষা পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"

গার্ডিয়ান ব্র্যাক বিমা সরাসরি এসডিজি-১ (দারিদ্র্য বিমোচন), এসডিজি-৩ (সুস্বাস্থ্য ও কল্যাণ), এসডিজি-৫ (লিঙ্গ সমতা), এসডিজি-১১ (টেকসই নগর ও জনপদ) এবং এসডিজি-১৭ (অংশীদারিত্বের মাধ্যমে লক্ষ্য অর্জন) বাস্তবায়নে অবদান রাখছে। সুবিধাভোগীদের বড় অংশ নারী হওয়ায় উদ্যোগটি নারীর আর্থিক নিরাপত্তা ও স্বল্প আয়ের পরিবারের সহনশীলতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এবারের এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসের ১৯টি ক্যাটাগরিতে মোট ৪৭২টি মনোনয়ন জমা পড়ে। সাতটি গ্র্যান্ড জুরি প্যানেলের ২৭ জন বিশেষজ্ঞের মূল্যায়নের ভিত্তিতে টেকসই উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখা ৫৯টি উদ্যোগকে এ বছর স্বীকৃতি দেওয়া হয়েছে।

আরও

বাংলাদেশে বিনিয়োগে নিউইয়র্কে ভিওন-বাংলালিংকের সম্মেলন

করপোরেট

ডিজিটাল অর্থনীতিতে ১০০ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ আনার লক্ষ্য বাংলাদেশে বিনিয়োগে নিউইয়র্কে ভিওন-বাংলালিংকের সম্মেলন

বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তুলে ধরতে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নিয়ে প্রথমবারের মতো বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে গ্লোবাল...

২০২৬-০৯-২৭ ১৭:১৩

মাইক্রো আরজিবি প্রযুক্তি নিয়ে দেশে স্যামসাংয়ের নতুন এইচ-সিরিজ টিভি লাইনআপ

করপোরেট

মাইক্রো আরজিবি প্রযুক্তি নিয়ে দেশে স্যামসাংয়ের নতুন এইচ-সিরিজ টিভি লাইনআপ

দেশের বাজারে নতুন এইচ-সিরিজ টিভি লাইনআপ নিয়ে এসেছে স্যামসাং বাংলাদেশ। মাইক্রো আরজিবি, ওএলইডি ও মিনি এলইডি ডিসপ্লের পাশাপ...

২০২৬-০৯-২৭ ১৬:৫০

উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান

করপোরেট

উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান

রাইডশেয়ারিং অ্যাপ উবার বাংলাদেশের কান্ট্রি হেড হিসেবে নিয়োগ পেয়েছেন এসএম জামশেদ হাসান। নতুন দায়িত্বে তিনি বাংলাদেশে উবার...

২০২৬-০৯-২৭ ১৫:২৫

বাংলালিংক গ্রাহকদের জন্য ‘কথা বলা শুক্রবারে ফ্রি’

করপোরেট

বাংলালিংক গ্রাহকদের জন্য ‘কথা বলা শুক্রবারে ফ্রি’

প্রিয়জনদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে দূরত্ব যেন বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যেই ‘কথা বলা শুক্রবারে ফ্রি’ নামে নতুন একটি উ...

২০২৬-০৯-১৩ ২০:০১

পেপসিকো কর্মীদের বীমা সুরক্ষা দেবে মেটলাইফ বাংলাদেশ

করপোরেট

পেপসিকো কর্মীদের বীমা সুরক্ষা দেবে মেটলাইফ বাংলাদেশ

বাংলাদেশে নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য বীমা সুবিধা প্রদান করতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে এক...

২০২৬-০৯-১২ ১৯:২৫