মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

দুর্গম সীমান্তে বানভাসি মানুষের পাশে বিজিবি

দুর্গম সীমান্তে বানভাসি মানুষের পাশে বিজিবি

রাঙামাটির সীমান্তবর্তী হরিনায় বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের পাশে দাঁড়িয়েছে হরিনা বিজিবি। জেলার বরকল উপজেলার সীমান্তবর্তী এ্যারাবুনিয়া ও আমতলায় বন্যার পানিতে আটকে থাকা লোকজনের ঘরে ঘরে গিয়ে ত্রান সামগ্রী পৌঁছে দেয়া হয়। সোমবার (১৩ জুলাই) সকাল থেকে বর্ডার গার্ড বাংলাদেশ হরিণা জোনের (১২ বিজিবি) কমান্ডার লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ হিসেবে এসব ত্রান সামগ্রী তুলে দেন।

সম্প্রতি প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলে বরকল উপজেলার হরিণায় অধিকাংশ ঘরবাড়ি পানির নীচে তলিয়ে যায়। ফলে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার সমূহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, নিকটাত্মীয়ের বাড়ী এবং পাহাড়ের উঁচু স্থানে আশ্রয় গ্রহণ করে।
 

জোন কমান্ডার লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্তে বিজিবি দায়িত্ব পালনের পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকার জনসাধারণের যে কোন দুর্যোগ মোকাবেলায় হরিণা জোন (১২ বিজিবি) সবসময় তৎপর ও সচেষ্ট। এই অতি বর্ষনে ছোটহহরিণা ব্যাটালিয়ন সদরসহ বেশ কিছু ক্যাম্প ক্ষতিগ্রস্থ হয়েছে। তদোপরি ব্যাটালিয়নের সদস্যগণ নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জনসাধারণের সাহায্যার্থে আত্ননিয়োগ করেছে। হরিণা জোন কমান্ডার লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী, আর্টিলারী উপস্থিত থেকে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা বিপদের সময় বিজিবি ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থাকবে মর্মে আশ্বস্ত করেন।
 

ত্রান সামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, তৈল, চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, খাবার সেলাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট), মোমবাতি এবং দিয়াশলাইসহ শুকনা।

আরও

খুলনা ওয়াসার নতুন চেয়ারম্যান মনিরুজ্জামান

সারা দেশ

খুলনা ওয়াসার নতুন চেয়ারম্যান মনিরুজ্জামান

খুলনা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (খুলনা ওয়াসা)-এর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের সাব...

২০২৬-০৭-১৩ ২১:৪০

গাইবান্ধায় ১০৫ ইয়াবা ট্যাবলেটসহ কারবারি গ্রেফতার

সারা দেশ

গাইবান্ধায় ১০৫ ইয়াবা ট্যাবলেটসহ কারবারি গ্রেফতার

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাজহারুল ইসলাম (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়...

২০২৬-০৭-১৩ ১৯:৫৮

পাংশায় বসত বাড়িতে হামলা ভাংচুর,থানায় লিখত অভিযোগ

সারা দেশ

পাংশায় বসত বাড়িতে হামলা ভাংচুর,থানায় লিখত অভিযোগ

রাজবাড়ীর পাংশায় বসত-বাড়িতে হামলা ও ভাংচুর করে জমি জবর-দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।এসময় হামলার ভিডিও ধারণ করায় হামলাক...

২০২৬-০৭-১৩ ১৯:৫৭

বালিয়াকান্দিতে মুরগির খামার নিয়ে অপপ্রচারের অভিযোগ: সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর প্রতিবাদ

সারা দেশ

বালিয়াকান্দিতে মুরগির খামার নিয়ে অপপ্রচারের অভিযোগ: সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর প্রতিবাদ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মুরগির খামার নিয়ে অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ব্যবস...

২০২৬-০৭-১৩ ১৯:৫৫