বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

দুর্ঘটনায় কর্মক্ষমতা হারিয়ে ভাঙা ঘরে সালেহার জীবনসংগ্রাম

দুর্ঘটনায় কর্মক্ষমতা হারিয়ে ভাঙা ঘরে সালেহার জীবনসংগ্রাম

প্রায় ১০ বছর আগে মোগরাপাড়া চৌরাস্তায় চলন্ত গাড়ির দুর্ঘটনায় গুরুতর আহত হন সালেহা। দুর্ঘটনার পর তাঁর হাত-পা অচল হয়ে যায়। এরপর থেকে শারীরিক প্রতিবন্ধকতা, একাকীত্ব ও আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাঁর। বর্তমানে ভাঙাচোরা একটি কুঁড়েঘরে বসবাস করছেন তিনি।

স্বামী ও একমাত্র মেয়েকে নিয়ে একসময় মোটামুটি স্বচ্ছলভাবেই চলছিল সালেহার সংসার। স্বামী মারা যাওয়ার পর নানা প্রতিকূলতার মধ্যেও মেয়ের বিয়ে দেন তিনি। এরপর বাসাবাড়িতে কাজ করে নিজের জীবন চালিয়ে নিচ্ছিলেন। কিন্তু দুর্ঘটনার পর কর্মক্ষমতা হারিয়ে তাঁর জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।

দুর্ঘটনার পর প্রায় এক দশক ধরে হুইলচেয়ারের ওপর নির্ভরশীল সালেহা এক নারীর সহযোগিতায় ভিক্ষাবৃত্তি করে জীবন চালাতেন। একসময় সেই সহযোগিতাও বন্ধ হয়ে যায়। ফলে দৈনন্দিন প্রয়োজন মেটানো তাঁর জন্য আরও কঠিন হয়ে পড়ে।

সালেহার বর্তমান আবাসস্থল একটি ছোট, জরাজীর্ণ কুঁড়েঘর। বৃষ্টি হলে ঘরে পানি ঢুকে পড়ে। দীর্ঘদিন সেখানে বিদ্যুৎ, ফ্যান ও লাইটের ব্যবস্থা ছিল না। কুপির আলোতেই রাত কাটাতে হতো তাঁকে। ভাঙা চকি ও পুরোনো বালিশে কেটে যায় তাঁর দিন-রাত।
কেউ সহায়তা হিসেবে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দিয়ে গেলে কোনোভাবে দুবেলা খাবারের ব্যবস্থা হয়। আবার সহায়তা না মিললে খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়ে। শারীরিক অক্ষমতার কারণে একা দূরে কোথাও যেতেও পারেন না তিনি। বাড়ির পাশেই বসে মানুষের সহায়তার অপেক্ষায় থাকতে হয়।

স্থানীয়দের ভাষ্য, সালেহার স্বামী দ্বিতীয় বিয়ে করেছিলেন। সেই সংসারে চার সন্তান রয়েছে। তবে তাঁরাও নিয়মিত সালেহার দেখাশোনা করেন না বলে স্থানীয়রা জানিয়েছেন।
সম্প্রতি রাস্তা দিয়ে যাওয়ার সময় সালেহার দুরবস্থা নজরে আসে রাজনৈতিক সচিব ও সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, নারায়ণগঞ্জ জেলা যুবদল এবং সাবেক সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল খাইরুল ইসলাম সজিবের। পরে তিনি বিষয়টি সাবেক সহ-সভাপতি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সালেহ মূসা ও সোনারগাঁ পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা আলআমিনকে জানান। তাঁদের উদ্যোগে যুবদলের সহায়তায় সালেহার ঘরে বিদ্যুৎ, ফ্যান ও লাইটের ব্যবস্থা করা হয়। পাশাপাশি তাঁকে নগদ অর্থ সহায়তাও দেওয়া হয়।

খবর পেয়ে সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু সালেহার বাড়িতে গিয়ে তাঁর খোঁজ নেন। তিনি নারায়ণগঞ্জ-০৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে সালেহার ঘরের টিন সংস্কার, বয়স্ক ভাতা এবং প্রয়োজনীয় আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।

তবে স্থানীয়দের মতে, তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি সালেহার জন্য প্রয়োজন নিরাপদ বাসস্থান, নিয়মিত খাবার, চিকিৎসা, চলাফেরার উপকরণ এবং স্থায়ী সামাজিক নিরাপত্তার ব্যবস্থা। জীবনের শেষপ্রান্তে এসে এসব সহায়তা পেলে কিছুটা স্বস্তি ফিরতে পারে অসহায় সালেহার জীবনে।

আরও

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

সারা দেশ

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের সবধরনের বিশৃঙ্খলা ও নাশকতা রাজপথে মোকাবেলা করার ঘোষণা দিয়েছেন ফেনী জেলা যুবদলের নেতৃবৃন্...

২০২৬-০৯-২২ ২০:৩৬

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

সারা দেশ

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, চব্বিশের আন্দোলনে জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া আওয়ামী লীগের কার্য...

২০২৬-০৯-২২ ২০:৩২

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

সারা দেশ

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় বর্তমান সরকারের ৩টি উন্নয়ন কাজের শুভ উদ্ভোধন করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা...

২০২৬-০৯-২২ ২০:৩১

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

সারা দেশ

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

মুন্সীগঞ্জের সিরাজদীখানে যথাযথ অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনা এবং অবৈধভাবে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়...

২০২৬-০৯-২২ ১৮:৫৫

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারা দেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখা...

২০২৬-০৯-২২ ১৮:৩১

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় দুই দোকানিকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্...

২০২৬-০৯-২২ ১৮:১৪