শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, ১৭ অক্টোবর খোলা থাকবে অফিস

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, ১৭ অক্টোবর খোলা থাকবে অফিস

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে আরও এক দিন ছুটি যুক্ত হয়েছে। আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঘোষিত ছুটি পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি থাকবে। এর বিপরীতে ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা থাকবে।

এর আগে সরকারি ছুটির তালিকায় ২০ অক্টোবর মহানবমী ও ২১ অক্টোবর বিজয়া দশমীর ছুটি নির্ধারিত ছিল। নতুন করে ২২ অক্টোবর বৃহস্পতিবার ছুটি যুক্ত হওয়ায় ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি হচ্ছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটির সময়সূচি অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী, ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী, ২২ অক্টোবর বৃহস্পতিবার অতিরিক্ত সরকারি ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

২০২৬ সালের দুর্গাপূজার সূচি অনুযায়ী, ১০ অক্টোবর মহালয়া। ১৬ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠী, ১৮ অক্টোবর রবিবার মহাসপ্তমী, ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী পালিত হবে।

এদিকে, ২২ অক্টোবর অতিরিক্ত ছুটি যুক্ত হলেও এর সমন্বয়ে ১৭ অক্টোবর শনিবার সরকারি অফিস খোলা থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তে ছুটির এই পুনর্নির্ধারণ করা হয়েছে।

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

মন্ত্রিসভার বৈঠকের প্রেস ব্রিফিংয়ে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে। দিনটি ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালিত হবে এবং সরকারি ছুটি থাকবে।

তবে এ বিষয়ে মন্ত্রিসভা গত ১৬ এপ্রিলই সিদ্ধান্ত নিয়েছিল। মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন-সংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও

আজও শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত সাভার-আশুলিয়া, বন্ধ কয়েকটি কারখানা

জাতীয়

আজও শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত সাভার-আশুলিয়া, বন্ধ কয়েকটি কারখানা

নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল। বুধবার (১১...

২০২৬-১১-১১ ১৫:০১

অপরাধীর হাতে এআই: ঠেকাতে পুলিশের সক্ষমতা কতটা?

জাতীয়

অপরাধীর হাতে এআই: ঠেকাতে পুলিশের সক্ষমতা কতটা?

ভিডিওতে যার মুখ দেখা যাচ্ছে, ভিডিওটি হয়তো তিনি তৈরি করেননি। যে কণ্ঠে টাকা চাওয়া হচ্ছে, সেটিও হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্ত...

২০২৬-১১-১১ ১৪:৫৬

ইউরোপ-আমেরিকার বাইরে পোশাক রফতানিতে বড় চমক

জাতীয়

ইউরোপ-আমেরিকার বাইরে পোশাক রফতানিতে বড় চমক

বাংলাদেশের তৈরি পোশাকের (আরএমজি) রফতানিতে নতুন সম্ভাবনা তৈরি করছে ইউরোপ-আমেরিকার বাইরের বাজারগুলো। প্রচলিত বাজারের বাইরে...

২০২৬-১১-১১ ১৪:৫১

শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে উত্তেজনা, বাংলাদেশে ধারাবাহিক অগ্নিসংযোগ ও ককটেল হামলা

জাতীয়

শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে উত্তেজনা, বাংলাদেশে ধারাবাহিক অগ্নিসংযোগ ও ককটেল হামলা

ঢাকার রাস্তায় রাত নামলেই বাড়ছে নিরাপত্তার উদ্বেগ। কোথাও চলন্ত বাসে আগুন, কোথাও থানার সামনে ককটেল বিস্ফোরণ। কখনও আবার পু...

২০২৬-১১-১০ ১২:৫৩

বাসে আগুন, ককটেল বিস্ফোরণে বাড়ছে আতঙ্ক, নেপথ্যে কারা?

জাতীয়

বাসে আগুন, ককটেল বিস্ফোরণে বাড়ছে আতঙ্ক, নেপথ্যে কারা?

১৩ নভেম্বর আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির আগে রাজধানীসহ বিভিন্ন এলাকায় একের পর এক অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় উ...

২০২৬-১১-১০ ১০:৪৬