মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

দুরফিশানের পাশে হানিয়া আমির

দুরফিশানের পাশে হানিয়া আমির

উচ্চারণকে ঘিরে নেটপাড়ায় চরম ট্রল ও বিদ্রূপের শিকার পাকিস্তানি অভিনেত্রী দুরেফিশান সেলিমের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের আরেক অভিনেত্রী হানিয়া আমির। উমাইরা আহমেদের গল্প এবং সাকিব খানের পরিচালনায় নির্মিত 'দার-ই-নিজাত' নাটকে নামীর খান ও শাহরিয়ার মুনাওয়ারের বিপরীতে 'জারিয়াব' চরিত্রে অভিনয় করছেন দুরফিশান। নাটকে তার চরিত্রটি এক বিত্তশালী পরিবারের তরুণীর, যে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং অধিকাংশ সময় ইংরেজিতে কথা বলে।

কিন্তু পর্দায় তার সংলাপের বেশ কিছু অংশ বিশেষ করে ‘ফ্যাব’ (fab) শব্দটি উচ্চারণের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পরপরই নেটদুনিয়ায় ট্রলিং শুরু হয়। এই কটূক্তির জবাবে চুপ থাকেননি হানিয়া আমির। ইনস্টাগ্রামে দুরফিশানের একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘নজর সবসময় সামনের দিকে রাখো, প্রিয়।’

এই বার্তার মাধ্যমে সমালোচকদের কথা কানে না তুলে দুরফিশানকে কাজে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি। যদিও 'দার-ই-নিজাত' নাটকটি বর্তমানে দর্শকের মাঝে বেশ সাড়া ফেলছে, তবে দুরফিশানের চরিত্র ও সংলাপ বলার ধরন নিয়ে দর্শকদের মতামত স্পষ্ট দুই ভাগে বিভক্ত।

আরও

লাল শাড়ি-মুকুটে বধূ সেজে প্রভা, নেপথ্যের ইঙ্গিত দিলেন নিজেই

বিনোদন

লাল শাড়ি-মুকুটে বধূ সেজে প্রভা, নেপথ্যের ইঙ্গিত দিলেন নিজেই

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে হঠাৎই দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথায় মুকুট, কপালে টিকলি, হাতে শাঁখা-পলা—সনাতন রীতির...

২০২৬-০৯-২৭ ২২:৩২