শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

করপোরেট

ডুবে যাওয়ার আগে কৃষকের ধান কেটে দিল বসুন্ধরা শুভসংঘ

ডুবে যাওয়ার আগে কৃষকের ধান কেটে দিল বসুন্ধরা শুভসংঘ

দেশের উত্তরাঞ্চলের নদীগুলো বর্ষা বা আকস্মিক ভারী বৃষ্টিতে মুহূর্তে রূপ নেয় উত্তাল জলরাশিতে। চোখের পলকে ডুবে যায় নদীর পাশের কৃষিজমি। লালমনিরহাট সদরের খুনিয়াগাছ, রাজপুর ও বড়বাড়ি ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া মরাসতি নদীতেও সম্প্রতি দেখা দিয়েছে এমন পরিস্থিতি। দীর্ঘদিন প্রায় শুকিয়ে থাকা নদীর বুকে কৃষকরা চাষ করেছিলেন ধান। ভারী বর্ষণে নদীতে পানি বাড়তে শুরু করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে কৃষকের মাঝে। তলিয়ে যাওয়ার উপক্রম হয় পাকা ধান। এমন সময়ে মানবিকতার হাত বাড়িয়ে দেন বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার সদস্যরা।

শুক্রবার (১৫ মে) সকালে তারা দুই কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দেন। এমন সামাজিক দায়বদ্ধতা আর সহমর্মিতায় কৃষকের মুখে হাসির দেখা মেলে। 

স্থানীয়রা জানান, সময়মতো ধান কাটতে না পারলে পুরো ফসল পানিতে নষ্ট হয়ে যেত। তরুণদের এ উদ্যোগ কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। 

এ উদ্যোগে অংশ নেন বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার উপদেষ্টা তন্ময় আহমেদ নয়ন, সাধারণ সম্পাদক নাঈম রহমান, প্রচার সম্পাদক মাহাবুব, সদর উপজেলার সহসাংগঠনিক সম্পাদক বিজয় চন্দ্র বর্মন, কার্যকরী সদস্য পবিত্র চন্দ্র রায়, আপ্যায়নবিষয়ক সম্পাদক নোবেল সরকার নিরব, সদস্য ভূপতি রায়, নাহিদ আলম, রাব্বিসহ আরও অনেকে। 

সাধারণ সম্পাদক নাঈম রহমান বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সবসময় মানবিক ও শুভকাজের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার।’

আরও

বাংলাদেশে বিনিয়োগে নিউইয়র্কে ভিওন-বাংলালিংকের সম্মেলন

করপোরেট

ডিজিটাল অর্থনীতিতে ১০০ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ আনার লক্ষ্য বাংলাদেশে বিনিয়োগে নিউইয়র্কে ভিওন-বাংলালিংকের সম্মেলন

বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তুলে ধরতে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নিয়ে প্রথমবারের মতো বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে গ্লোবাল...

২০২৬-০৯-২৭ ১৭:১৩

মাইক্রো আরজিবি প্রযুক্তি নিয়ে দেশে স্যামসাংয়ের নতুন এইচ-সিরিজ টিভি লাইনআপ

করপোরেট

মাইক্রো আরজিবি প্রযুক্তি নিয়ে দেশে স্যামসাংয়ের নতুন এইচ-সিরিজ টিভি লাইনআপ

দেশের বাজারে নতুন এইচ-সিরিজ টিভি লাইনআপ নিয়ে এসেছে স্যামসাং বাংলাদেশ। মাইক্রো আরজিবি, ওএলইডি ও মিনি এলইডি ডিসপ্লের পাশাপ...

২০২৬-০৯-২৭ ১৬:৫০

উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান

করপোরেট

উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান

রাইডশেয়ারিং অ্যাপ উবার বাংলাদেশের কান্ট্রি হেড হিসেবে নিয়োগ পেয়েছেন এসএম জামশেদ হাসান। নতুন দায়িত্বে তিনি বাংলাদেশে উবার...

২০২৬-০৯-২৭ ১৫:২৫

বাংলালিংক গ্রাহকদের জন্য ‘কথা বলা শুক্রবারে ফ্রি’

করপোরেট

বাংলালিংক গ্রাহকদের জন্য ‘কথা বলা শুক্রবারে ফ্রি’

প্রিয়জনদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে দূরত্ব যেন বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যেই ‘কথা বলা শুক্রবারে ফ্রি’ নামে নতুন একটি উ...

২০২৬-০৯-১৩ ২০:০১

পেপসিকো কর্মীদের বীমা সুরক্ষা দেবে মেটলাইফ বাংলাদেশ

করপোরেট

পেপসিকো কর্মীদের বীমা সুরক্ষা দেবে মেটলাইফ বাংলাদেশ

বাংলাদেশে নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য বীমা সুবিধা প্রদান করতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে এক...

২০২৬-০৯-১২ ১৯:২৫