মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

দলিল লেখক পেশার মর্যাদা বৃদ্ধি ও ৭ দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

দলিল লেখক পেশার মর্যাদা বৃদ্ধি ও ৭ দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

দলিল লেখক পেশার মর্যাদা বৃদ্ধি ও ৭ দফা দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বাংলাদেশ দলিল লেখক সমিতি গাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচি পালন করে।

মঙ্গলবার ( ১৮ আগস্ট ) দুপুর দিকে গাইবান্ধা সদর সাব-রেজিস্ট্রি অফিস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে জেলার দলিল লেখকরা অংশ নেন।

জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তা মল্লিক। পরে জেলা প্রশাসকের মাধ্যমে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর বরাবরে ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার কাছে হস্তান্তর করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম মন্ডল, আব্দুল করিম, হামিদুল ইসলাম, সিরাজুল ইসলাম মিথেন, রিয়াজ আহমেদসহ বিভিন্ন উপজেলা ও জেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।

৭ দফা দাবিগুলো হচ্ছে- দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিল প্রতি সম্মানি ভাতা ৫ হাজার টাকা বাস্তবায়ন, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ব্যতিত অন্য কেউ দলিল মুসাবিদা করতে পারবে না ও দলিল রেজিস্ট্রি করার জন্য দাখিল দিতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারি, থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ব্যতিত অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স প্রদান করা যাবে না মর্মে প্রজ্ঞাপন জারি, থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ, দলিল লেখা, মুসাবিদা কারক হিসেবে দলিল লেখকদের আসামি করা যাবে না এবং দলিল লেখক কাউন্সিল গঠন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ৭ দফা দাবি আদায়ের জন্য ২০২৫ সালের ৮ ফেব্রæয়ারি ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলিল লেখক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন এমপি ও বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এমপি (মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী)। এরপর মহানগর, জেলা ও বিভাগীয় পর্যায়ে সমাবেশ হয়। এসব সমাবেশ ও সম্মেলনে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ৭ দফা দাবির প্রতি সমর্থন ব্যক্ত করেন।

আরও

দুর্যোগ মোকাবিলায় জাইকার ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

সারা দেশ

দুর্যোগ মোকাবিলায় জাইকার ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর সহায়তায় ১২টি রেস...

২০২৬-০৮-১৮ ১৮:২৭

ফেনী সীমান্তে ২২ লাখ টাকার ভারতীয় সানগ্লাস ও শাড়ি জব্দ করেছে বিজিবি

সারা দেশ

ফেনী সীমান্তে ২২ লাখ টাকার ভারতীয় সানগ্লাস ও শাড়ি জব্দ করেছে বিজিবি

ফেনী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ ২৫ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানি ভারতীয় UV সানগ্লাস ও শাড়ি জ...

২০২৬-০৮-১৮ ১৭:৪৬

কম বয়সী ব্যক্তির কাছে সিগারেট ও তামাকজাত পণ্য বিক্রি দণ্ডনীয়

সারা দেশ

কম বয়সী ব্যক্তির কাছে সিগারেট ও তামাকজাত পণ্য বিক্রি দণ্ডনীয়

মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি...

২০২৬-০৮-১৮ ১৬:৪৩

খাগড়াছড়িতে অস্ত্র-গুলিসহ ৫ কোটি টাকার ক্রিস্টাল আইস উদ্ধার

সারা দেশ

খাগড়াছড়িতে অস্ত্র-গুলিসহ ৫ কোটি টাকার ক্রিস্টাল আইস উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড...

২০২৬-০৮-১৮ ১৬:৪১