রোববার (২৩ আগস্ট) দুপুরে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণপ্রাপ্তদের সনদ, শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং নারীদের মধ্যে আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, তরুণ-তরুণীদের প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের সুযোগ বাড়ানো গেলে স্থানীয় পর্যায়েই কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে। একই সঙ্গে নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়ার মাধ্যমে তাদের আয় ও পরিবারের অর্থনৈতিক ভূমিকা আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের দক্ষতা উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও আত্মকর্মসংস্থানে বাস্তবমুখী প্রশিক্ষণ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার বিকল্প নেই।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থী ও উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন।
উন্নয়ন বোর্ডের কর্মসূচি শেষে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন জেলার একমাত্র শিশু পার্ক সংলগ্ন ওয়াচ টাওয়ার উদ্বোধন করেন। পরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে ই-লার্নিং সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।