রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

দিল্লিতে বহুতল ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা পড়ার আশঙ্কা শিক্ষার্থীদের

দিল্লিতে বহুতল ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা পড়ার আশঙ্কা শিক্ষার্থীদের

ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সত্য নিকেতন এলাকায় একটি বহুতল ভবন ধসে পড়েছে। এতে ভবনের ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে পুলিশ ও দমকল বাহিনী।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ভবনটিতে শিক্ষার্থীদের জন্য পেইং-গেস্ট (পিজি) আবাসন ছিল। ভবন ধসের পর কয়েকজন শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আটকে পড়া ব্যক্তিরা ফোন করে সাহায্য চেয়েছেন বলেও জানা গেছে। উদ্ধারকারীরাও ধ্বংসস্তূপের নিচ থেকে চিৎকার ও সাহায্যের আবেদন শুনতে পেয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দিল্লি ফায়ার সার্ভিস, পুলিশ, অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল। অন্তত ১২টি ফায়ার টেন্ডার উদ্ধারকাজে অংশ নিয়েছে। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা চলছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত দুজনকে উদ্ধার করা হয়েছে। তবে ভবনটিতে দুর্ঘটনার সময় ঠিক কতজন মানুষ ছিলেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের ধারণা, ভবনটিতে কয়েক ডজন শিক্ষার্থী ও অন্যান্য বাসিন্দা থাকতে পারেন।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ঘটনাস্থলের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি জানিয়েছেন, আটকে পড়া ব্যক্তিদের দ্রুত উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান চালানো হচ্ছে। নিরাপত্তার স্বার্থে পাশের একটি ভবনও খালি করে দেওয়া হয়েছে।

দিল্লি ফায়ার সার্ভিসের ডিভিশনাল অফিসার রামগোপাল মীনা গণমাধ্যমকে জানান, পিয়ারেলাল রোডের জুয়েলার্স এলাকায় ওই ভবনে ধসের ঘটনা ঘটে। সেখানে ভবনটি ভাঙার কাজ চলছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, ভবনটি অনেক পুরোনো ও জরাজীর্ণ অবস্থায় ছিল।

স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে ভবন ধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে।

ভবনটি কী কারণে ধসে পড়েছে, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করার কথা রয়েছে।

এদিকে, ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত করতে উদ্ধারকারীরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: গালফ নিউজ

আরও

ভারতে রাতের অন্ধকারে ভেঙে ফেলা হলো দেড়শ বছরের পুরোনো মসজিদ

আন্তর্জাতিক

ব্যাপক পুলিশের উপস্থিতিতে হয় এ কাজ ভারতে রাতের অন্ধকারে ভেঙে ফেলা হলো দেড়শ বছরের পুরোনো মসজিদ

ভারতের উত্তরপ্রদেশের শাহরানপুরে ভেঙে ফেলা হয়েছে দেড়শ বছরের পুরোনো একটি মসজিদ। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ব্য...

২০২৬-০৯-০৫ ২১:০৯

মার্কিন সামরিক সুরক্ষায় হরমুজ পাড়ি দেবে ৭০ লাখ ব্যারেল তেল-গ্যাস

আন্তর্জাতিক

মার্কিন সামরিক সুরক্ষায় হরমুজ পাড়ি দেবে ৭০ লাখ ব্যারেল তেল-গ্যাস

যুক্তরাষ্ট্রের সামরিক সুরক্ষায় প্রায় ৭০ লাখ ব্যারেল তেল ও গ্যাস নিয়ে কয়েকটি ট্যাংকার হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার প্রস্তুতি...

২০২৬-০৯-০৫ ২০:৩৭

বিমানের মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার

আন্তর্জাতিক

বিমানের মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার

দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে ১২০ পিস স্বর্ণ উদ্ধার করা হয়েছ...

২০২৬-০৯-০৫ ১৭:২৫

মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান

আন্তর্জাতিক

মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান

মদিনার সব মসজিদে নারীদের নামাজের জন্য আলাদা স্থান খোলার অনুমোদন দিয়েছেন সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ...

২০২৬-০৯-০৫ ১৩:৪০

চীনে প্রবল বর্ষণে ভেঙে পড়ল নদীর বাঁধ, নিখোঁজ বহু

আন্তর্জাতিক

চীনে প্রবল বর্ষণে ভেঙে পড়ল নদীর বাঁধ, নিখোঁজ বহু

তাইফুন (ঘূর্নিঝড়) সাউদেলের প্রভাবে প্রবল বর্ষণে চীনের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ ফুজিয়ানের চেংজিয়াংয়ের পুতিয়ান শহরের একটি...

২০২৬-০৯-০৫ ১৩:৩৫

মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়ায় ঢোকার পথে ৮ বাংলাদেশিসহ আটক ১৬

আন্তর্জাতিক

মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়ায় ঢোকার পথে ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে সমুদ্রপথে অবৈধভাবে ইন্দোনেশিয়ায় প্রবেশের চেষ্টার অভিযোগে ৮ বাংলাদেশিসহ ১৬ জনকে আটক করেছে দেশটির নৌবাহ...

২০২৬-০৯-০৫ ০৯:২১