বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

দিল্লির বিক্ষোভস্থলে ব্যাপক পুলিশ, ইন্টারনেট বন্ধ, বাড়ছে হামলার শঙ্কা

দিল্লির বিক্ষোভস্থলে ব্যাপক পুলিশ, ইন্টারনেট বন্ধ, বাড়ছে হামলার শঙ্কা

ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের প্রাণকেন্দ্র জন্তর মন্তরে ব্যাপক পুলিশ মোতায়েন করেছে কেন্দ্রীয় সরকার। এতে সেখানে থাকা বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশি হামলার শঙ্কা বাড়ছে।

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে দুই মাস আগে ককরোচ জনতা পার্টি দিল্লির জন্তর মন্তরে আন্দোলন শুরু করে। দিন যাওয়ার সঙ্গে সঙ্গে এটি আরও তীব্র হচ্ছে।

প্রশ্নফাঁস ঠেকাতে ব্যর্থ হওয়ায় বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে আসছেন।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, জন্তর মন্তরের আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশের একটি পুরো কনটিনজেন্টকে সেখানে মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গতকাল রাতে তাদের এক ঊর্ধ্বতন কর্মকর্তার ওপর পাথর ও বোতল ছুড়ে কিছু দুস্কৃতিকারী। এরপর সেখানকার পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। কিন্তু পরে সবকিছু শান্ত হয়।

তবে সিজেপি জানিয়েছে, জন্তর মন্তরে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। তারা আশঙ্কা করে বলেছে, সরকার তাদের ওপর আরেকবার হামলার পরিকল্পনা করছে কি না।

এ ব্যাপারে এক্সে এক পোস্টে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বলেছেন, “জন্তর মন্তরে ইন্টারনেট সেবা বন্ধ। সরকার কি আরেকটি নির্মম হামলার প্রস্তুতি নিচ্ছে?”

অপর একটি পোস্টে তিনি পুলিশ ও নিরাপত্তাবাহিনীর প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীদের ওপর তারা যেন কোনো ধরনের শক্তি প্রয়োগ না করে।

সূত্র: এনডিটিভি

আরও

আটকের তিন ঘণ্টা পর রাহুল-প্রিয়াঙ্কাকে ছাড়ল পুলিশ

আন্তর্জাতিক

আটকের তিন ঘণ্টা পর রাহুল-প্রিয়াঙ্কাকে ছাড়ল পুলিশ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেওয়ার পর আটক হওয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্র...

২০২৬-০৭-২২ ০৮:৩১

ইরানে টানা একাদশ রাতেও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

ইরানে টানা একাদশ রাতেও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

টানা ১১তম রাতেও ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তাদের দাবি, এ...

২০২৬-০৭-২২ ০৮:২৮

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ...

২০২৬-০৭-২১ ২২:৪৮

বেলুচিস্তানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি বিএলএর

আন্তর্জাতিক

বেলুচিস্তানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি বিএলএর

বেলুচিস্তানের খুজদার অঞ্চলে অভিযান চালিয়ে ১৯ জন পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। সোমবার...

২০২৬-০৭-২১ ২২:৩৫

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৩ হাজার ২৯৩

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৩ হাজার ২৯৩

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার দাঁড়িয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) ফিলিস্তিনের স্বাস্থ্য...

২০২৬-০৭-২১ ২২:৩৪

ইরানের ‘রহস্যময়ী’ পিকঅ্যাক্স পাহাড়ে শিগগিরই হামলা চালাবে যুক্তরাষ্ট্র জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক

ইরানের ‘রহস্যময়ী’ পিকঅ্যাক্স পাহাড়ে শিগগিরই হামলা চালাবে যুক্তরাষ্ট্র জানালেন ট্রাম্প

ইরানের রহস্যময়ী পিকঅ্যাক্স পাহাড়ে শিগগিরই হামলা চালানো হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিন...

২০২৬-০৭-২১ ২২:১৮