শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

ডিএমপির সঙ্গে নাহিদের মতবিনিময় সভা

ডিএমপির সঙ্গে নাহিদের মতবিনিময় সভা

ঢাকা-১১ আসনের আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সঙ্গে মতবিনিময় সভা করেছেন ওই আসনের সংসদ সদস্য, বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।বুধবার (৬ এপ্রিল) অনুষ্ঠিত এ সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় নাহিদ ইসলাম স্থানীয়দের জমি দখল প্রতিরোধে ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, মাদক ব্যবসায়ী ও মাদক সিন্ডিকেটের মূল নিয়ন্ত্রকদের বিরুদ্ধে অভিযান জোরদার, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য কমাতে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা এবং যানজট নিরসনে অবৈধ পার্কিং বন্ধের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া থানাগুলোতে জনসেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরাধ দমনে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক পরিচয় বিবেচনায় আনা যাবে না। একই সঙ্গে রাজনৈতিক কারণে যেন কেউ হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

সংসদ সদস্যের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানান, মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

আরও

দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে জনগণ প্রস্তুত: গয়েশ্বর

রাজনীতি

দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে জনগণ প্রস্তুত: গয়েশ্বর

দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে দেশি-বিদেশি সব ষড়যন্ত্র ও অপচেষ্টা রুখে দিতে জনগণ প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির...

২০২৬-১০-০১ ১৪:৩৩

দোসররা এখনও সক্রিয়, নাশকতা করছে: গয়েশ্বর চন্দ্র রায়

রাজনীতি

দোসররা এখনও সক্রিয়, নাশকতা করছে: গয়েশ্বর চন্দ্র রায়

জনগণের প্রতিরোধের মুখে স্বৈরাচার বিতাড়িত হলেও তাদের দোসররা এখনও সক্রিয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়...

২০২৬-০৯-২৯ ১৪:০১

বড় ভাই বা আপার মদদ ছাড়া সন্ত্রাসীদের এত সাহস নেই’

রাজনীতি

বড় ভাই বা আপার মদদ ছাড়া সন্ত্রাসীদের এত সাহস নেই’

হামলা ও লুটপাটের পেছনে কোনো ‘বড় ভাই’ বা ‘বড় আপা’র মদদ না থাকলে ঢাকা শহরের কোনো সন্ত্রাসী গ্রুপের এত সাহস নেই যে একটি প্র...

২০২৬-০৯-২৯ ১৩:৪০

ফ্যাসিবাদীদের আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনীতি

ফ্যাসিবাদীদের আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দ...

২০২৬-০৯-২৬ ২০:২৯