রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অপরাধ

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১৭, মামলা ৩৭

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১৭, মামলা ৩৭

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরিচালিত নিয়মিত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় রাজধানীর বিভিন্ন থানায় মোট ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে মিরপুর বিভাগ সর্বোচ্চ ১৬০ জনকে গ্রেপ্তার করে। এছাড়া তেজগাঁও বিভাগ থেকে ৮৩ জন, উত্তরা বিভাগ থেকে ৬৬ জন, গুলশান বিভাগ থেকে ৪৮ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৫ জন, ওয়ারী বিভাগ থেকে ৪০ জন, লালবাগ বিভাগ থেকে ৩৮ জন, রমনা বিভাগ থেকে ৩৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৪ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে পুলিশ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাই মালামাল জব্দ করেছে। এর মধ্যে রয়েছে ১২ হাজার ২২৮ পিস ইয়াবা, ৬১০ গ্রাম গাঁজা, ১০টি মোবাইল ফোন, ৭০ লিটার ডিজেল তেল, ৭টি তেলের ড্রাম এবং ১টি সিটি গোল্ডের কানের দুল। একই সাথে অভিযানের মাধ্যমে ৬ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে স্ব স্ব থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। রাজধানীর অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও

গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ

অপরাধ

গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ

গত ১৭ বছরে গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের কল্যাণ, সুচিকিৎসা, আইন...

২০২৬-০৮-২৩ ১৯:৫২

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেপ্তার

অপরাধ

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানা...

২০২৬-০৮-১৬ ১২:৫৬

থানা থেকে লুট করা ২২টি আগ্নেয়াস্ত্র কার কাছে, দুই শতাধিক গাড়ি কোথায়?

অপরাধ

থানা থেকে লুট করা ২২টি আগ্নেয়াস্ত্র কার কাছে, দুই শতাধিক গাড়ি কোথায়?

বগুড়া সদর থানা থেকে লুট করা ২২টি আগ্নেয়াস্ত্রের সন্ধান গত দুই বছরেও মেলেনি। সরকার থেকে পুরস্কার ঘোষণা করা হলেও কেউ এসব আ...

২০২৬-০৮-০৮ ১২:৪৫

নারীকে মারধরের ভিডিও ধারণ, পুলিশ ভ্যানে সাংবাদিককে নির্যাতনের অভিযোগ

অপরাধ

নারীকে মারধরের ভিডিও ধারণ, পুলিশ ভ্যানে সাংবাদিককে নির্যাতনের অভিযোগ

রাজধানীর বিজয় সরণি এলাকায় এক নারীকে পুলিশ সদস্যদের মারধরের ভিডিও ধারণ করায় গ্লোবাল টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার বুল...

২০২৬-০৮-০৭ ০৯:১৮

গুলশান ও যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৭

অপরাধ

গুলশান ও যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৭

রাজধানীর গুলশান ও যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ড...

২০২৬-০৮-০২ ১১:১৫

খিলগাঁওয়ে মারধর করে রেললাইনে ফেলে যাওয়ার তিনদিন পর পানি ব্যবসায়ীর মৃত্যু

অপরাধ

খিলগাঁওয়ে মারধর করে রেললাইনে ফেলে যাওয়ার তিনদিন পর পানি ব্যবসায়ীর মৃত্যু

রাজধানী খিলগাঁও থানার রেলগেট এলাকায় পূর্ব বিরোধের জেরে কামরুজ্জামান খান দিপু (৪০) নামে এক পানি ব্যবসায়িকে তুলে নিয়ে পিট...

২০২৬-০৮-০২ ০৮:৪৩