শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অপরাধ

আশুলিয়ায় জাল নোট তৈরি ও বিক্রির অভিযোগে ৪ জন আটক

আশুলিয়ায় জাল নোট তৈরি ও বিক্রির অভিযোগে ৪ জন আটক

সাভারের আশুলিয়ায় জাল নোট তৈরি ও বিক্রির অভিযোগে চারজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন—এসআরবি-৪।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসআরবি-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার কাজীচড়ে অভিযান চালায় এসআরবি-৪-এর একটি দল। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ৫০, ১০০ ও ২০০ টাকার জাল নোট মিলিয়ে মোট ৭৩ হাজার টাকা উদ্ধার করা হয়। জাল টাকা তৈরিতে ব্যবহৃত একটি ল্যাপটপ ও প্রিন্টারও জব্দ করা হয়েছে।

এসআরবি কর্মকর্তার দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। তাদের কাছ থেকে জাল টাকা কেনা ব্যক্তিদের শনাক্ত ও আটকে অভিযান অব্যাহত রয়েছে।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে এসআরবি।

আরও

প্রেমের ফাঁদ, প্রতারণা, বিয়েঃ আদালতে মামলা নারীর বিরুদ্ধে

অপরাধ

প্রেমের ফাঁদ, প্রতারণা, বিয়েঃ আদালতে মামলা নারীর বিরুদ্ধে

সম্প্রতি ঢাকা মোহাম্মদপুর তাজমহল রোডের বাসিন্দা শারমিন সুলতানা স্বর্ণা নামে এক নারীর বিরুদ্ধ আদালতে মামলা দায়ের করেছেন ভ...

২০২৬-০৯-১১ ২১:১৭

এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা

অপরাধ

এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা

চট্টগ্রামে অনলাইন প্রতারণাসহ নানা অভিযোগে নগরীর খুলশী থানার একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৭০ বিদেশি নাগরিকে আটক করেছে পু...

২০২৬-০৯-১১ ০৯:৫৮

র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৫, বিদেশি পিস্তল ও লুণ্ঠিত গোলাবারুদ উদ্ধার

অপরাধ

র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৫, বিদেশি পিস্তল ও লুণ্ঠিত গোলাবারুদ উদ্ধার

রাজধানীর গেন্ডারিয়ার করাতীটোলা এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় এক নারীসহ তিনজন গুলিবিদ...

২০২৬-০৯-১০ ১৩:১৩

গণপূর্তের প্রকৌশলী পবিত্র কুমার দাশের বিরুদ্ধে ঠিকাদারি সিন্ডিকেট ও সম্পদের অভিযোগ

অপরাধ

গণপূর্তের প্রকৌশলী পবিত্র কুমার দাশের বিরুদ্ধে ঠিকাদারি সিন্ডিকেট ও সম্পদের অভিযোগ

গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী পবিত্র কুমার দাশের বিরুদ্ধে ঠিকাদারি কাজে প্রভাব বিস্তার, পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেও...

২০২৬-০৯-০৯ ১৭:১৬

এসবি কর্মকর্তা আলতাফ হত্যায় মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ৪

অপরাধ

এসবি কর্মকর্তা আলতাফ হত্যায় মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ৪

ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) মো. আলতাব হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত চার আসামি...

২০২৬-০৯-০৭ ০৮:৫২