শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অপরাধ

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

 

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। এ সময় কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে সন্দেহজনক মোট ৬২৪ জনকে আটক করা হয়েছে। 

 

বৃহস্পতিবার  (২৪ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) লুৎফর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাতে জেলাজুড়ে একযোগে এ অভিযান পরিচালনা করে পুলিশ। 

পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানের অংশ হিসেবে জেলার ১৮টি থানার পুলিশ একযোগে মাঠে নামে। কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকা ছাড়াও প্রতিটি থানা এলাকার যেসব স্থানে কিশোর গ্যাং ও বখাটেদের উৎপাতের অভিযোগ রয়েছে, সেসব স্থানে অভিযান চালানো হয়। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। 

 

অভিযান চলাকালে মোট ৬২৪ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের অতীতের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে যাদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোর গ্যাংয়ের সদস্যরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে এবং বিভিন্ন এলাকায় বখাটেদের উৎপাত নিয়ন্ত্রণে রাখা যায়, সে লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। 

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান ঢাকা পোস্টকে বলেন, কিশোর গ্যাংবিরোধী অভিযানে মোট ৬২৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে  অপরাধ বিবেচনা ও অতীত অপরাধের রেকর্ড অনুযায়ী আইনি প্রক্রিয়া চলমান।

আরও

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণকারী ৩২ জন গ্রেপ্তার

অপরাধ

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণকারী ৩২ জন গ্রেপ্তার

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলে সরাসরি অংশগ্রহণকারী ৩২ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি।

২০২৬-০৯-১২ ১১:২৯

প্রেমের ফাঁদ, প্রতারণা, বিয়েঃ আদালতে মামলা নারীর বিরুদ্ধে

অপরাধ

প্রেমের ফাঁদ, প্রতারণা, বিয়েঃ আদালতে মামলা নারীর বিরুদ্ধে

সম্প্রতি ঢাকা মোহাম্মদপুর তাজমহল রোডের বাসিন্দা শারমিন সুলতানা স্বর্ণা নামে এক নারীর বিরুদ্ধ আদালতে মামলা দায়ের করেছেন ভ...

২০২৬-০৯-১১ ২১:১৭

এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা

অপরাধ

এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা

চট্টগ্রামে অনলাইন প্রতারণাসহ নানা অভিযোগে নগরীর খুলশী থানার একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৭০ বিদেশি নাগরিকে আটক করেছে পু...

২০২৬-০৯-১১ ০৯:৫৮

র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৫, বিদেশি পিস্তল ও লুণ্ঠিত গোলাবারুদ উদ্ধার

অপরাধ

র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৫, বিদেশি পিস্তল ও লুণ্ঠিত গোলাবারুদ উদ্ধার

রাজধানীর গেন্ডারিয়ার করাতীটোলা এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় এক নারীসহ তিনজন গুলিবিদ...

২০২৬-০৯-১০ ১৩:১৩

গণপূর্তের প্রকৌশলী পবিত্র কুমার দাশের বিরুদ্ধে ঠিকাদারি সিন্ডিকেট ও সম্পদের অভিযোগ

অপরাধ

গণপূর্তের প্রকৌশলী পবিত্র কুমার দাশের বিরুদ্ধে ঠিকাদারি সিন্ডিকেট ও সম্পদের অভিযোগ

গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী পবিত্র কুমার দাশের বিরুদ্ধে ঠিকাদারি কাজে প্রভাব বিস্তার, পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেও...

২০২৬-০৯-০৯ ১৭:১৬