শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অপরাধ

চট্টগ্রামে চাঁদাবাজি-ছিনতাই : প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার

চট্টগ্রামে চাঁদাবাজি-ছিনতাই : প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার

 

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় করা চাঁদাবাজি ও ছিনতাই মামলার প্রধান আসামি মো. হৃদয়কে (২৭) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

 

মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাতে সরাইল সদর ইউনিয়নের পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হৃদয়ের বাড়ি চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার তুলাতুলি বস্তি এলাকার গোয়ালপাড়ায়। তার বাবার নাম মো. মাসুদ।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চট্টগ্রামের কোতোয়ালি থানার মামলার পলাতক প্রধান আসামি হৃদয় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকায় অবস্থান করছে। পরে এসআরবি চট্টগ্রাম ও সিলেট ইউনিট সেখানে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

চট্টগ্রাম এসআরবির সহকারী পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হৃদয়কে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও

আসামি ছিনতাই থেকে প্রকাশ্যে হামলা, কতটা নিরাপদ পুলিশ

অপরাধ

আসামি ছিনতাই থেকে প্রকাশ্যে হামলা, কতটা নিরাপদ পুলিশ

হাতকড়া পরানো আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে সংঘবদ্ধ জনতা। গ্রেফতার অভিযানে দলবদ্ধ হয়ে হামলা চালানো হচ্ছে পুলিশ স...

২০২৬-১১-০৯ ১২:১৩

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬, মামলা ৬১

অপরাধ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬, মামলা ৬১

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৬১টি মামলা দ...

২০২৬-০৯-১৭ ১২:০৯