সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

ধানমন্ডির বাসা থেকে সাবেক স্পিকার শিরীন শারমিন আটক

ধানমন্ডির বাসা থেকে সাবেক স্পিকার শিরীন শারমিন আটক

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকের পর তাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, যেখানে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিরীন শারমিন চৌধুরী বর্তমানে ডিবির হেফাজতে রয়েছেন।

তবে তাকে কোন মামলায় বা কী কারণে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। ডিবির পক্ষ থেকে বলা হয়েছে, এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ এপ্রিল শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন এবং দীর্ঘ সময় এ দায়িত্ব পালন করেন। সর্বশেষ গত ৭ জানুয়ারির নির্বাচনের পরও তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন।

তিনি রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত ছিলেন। পরবর্তীতে শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় তিনি স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন।

আরও

জামায়াতের সঙ্গে দূরত্ব, জোট ছাড়ার পথে এনসিপি

রাজনীতি

জামায়াতের সঙ্গে দূরত্ব, জোট ছাড়ার পথে এনসিপি

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) দূরত্ব স্পষ্ট হচ্ছে। জোটের রাজনীতি থেক...

২০২৬-১১-০২ ১৯:০৮

শরিকদের সঙ্গে দূরত্ব বাড়ছে ক্ষমতাসীন বিএনপির

রাজনীতি

শরিকদের সঙ্গে দূরত্ব বাড়ছে ক্ষমতাসীন বিএনপির

চব্বিশের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থান এবং পরবর্তী অন্তর্বর্তী সরকারের অধীনে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ১৩তম জা...

২০২৬-১০-১৯ ১৬:২৭

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশের মানুষকে ক্ষুধার্ত রাখার শামিল: রিজভী

রাজনীতি

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশের মানুষকে ক্ষুধার্ত রাখার শামিল: রিজভী

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বন্ধের হুমকিকে দেশবিরোধী ও মানবতাবিরোধী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির ভারপ্রাপ্...

২০২৬-১০-০৯ ২০:৪৭

খেতাব বাতিল করে জনগণের হৃদয় থেকে শহীদ জিয়ার স্মৃতি মুছে ফেলা যাবে না: প্রতিমন্ত্রী ইশরাক

রাজনীতি

খেতাব বাতিল করে জনগণের হৃদয় থেকে শহীদ জিয়ার স্মৃতি মুছে ফেলা যাবে না: প্রতিমন্ত্রী ইশরাক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক বাতিলের সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়া...

২০২৬-১০-০৯ ২০:৪০

ছাত্রদল ভবিষ্যৎ রাজনীতির ‘সাপ্লাই লাইন’: আবদুস সালাম

রাজনীতি

ছাত্রদল ভবিষ্যৎ রাজনীতির ‘সাপ্লাই লাইন’: আবদুস সালাম

ছাত্রদল ভবিষ্যৎ রাজনীতির ‘সাপ্লাই লাইন’ বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক, বিএনপি চেয়ারম...

২০২৬-১০-০৯ ১৯:১৮

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

রাজনীতি

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

কুষ্টিয়ার লালন শাহের আখড়াবাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছ...

২০২৬-১০-০৪ ২২:২৬