বুধবার, ১৭ জুন ২০২৬ ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

দেশের প্রেক্ষাগৃহে বিশ্ব মাতানো ‘মাস্তুল’

দেশের প্রেক্ষাগৃহে বিশ্ব মাতানো ‘মাস্তুল’

মুক্তির আগেই বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রশংসা ও পুরস্কার পাওয়া মোহাম্মদ নূরুজ্জামানের ‘মাস্তুল’ এবার আসছে দেশের প্রেক্ষাগৃহে। ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে ‘স্পেশাল মেনশন’ পুরস্কার জয়ী সিনেমাটি নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে প্রচারণা। নির্মাতা জানালেন, ১৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মাস্তুল’। এরই মধ্যে শুরু করলেন প্রচারণা। বুধবার প্রকাশ করলেন ছবির অফিসিয়াল পোস্টার। যেটা ডিজাইন করেছেন ধ্রুব এষ।

নির্মাতা জানান, এ বছরের শুরুতেই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল। সে লক্ষ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকেও গত বছরেই প্রদর্শনের অনুমতি নেওয়া হয়। তবে সঙ্গত কারণে আরো কিছুটা বিলম্ব করলেন। পোস্টার প্রকাশের সঙ্গে দর্শকের উদ্দেশ্যে নূরুজ্জামান বললেন, ‘নারায়ণগঞ্জের শীতলক্ষ্যার তীর থেকে শুরু হওয়া এই যাত্রা বিদেশের নানান প্রান্ত পেরিয়ে এবার এসে পৌঁছেছে দেশের প্রেক্ষাগৃহের দোরগোড়ায়। জাহাজ, নদী আর মানুষের চিরচেনা বাস্তবতার আড়ালে লুকিয়ে থাকা এক অদেখা জগতের মুখোমুখি হবেন খুব শিগগিরই।’ 

‘মাস্তুল’-এর গল্প আবর্তিত হয়েছে একটি জ্বালানীবাহী তেলের ট্যাংকারের বৃদ্ধ রাঁধুনি মকবুল এবং বন্দর এলাকার এক পথশিশু নূরাকে ঘিরে। তাদের সম্পর্কের ভেতর দিয়ে উঠে এসেছে নদী ও বন্দরে ভাসমান মানুষের জীবন, বিচ্ছিন্নতা, স্নেহ, ক্ষমতার দ্বন্দ্ব এবং টিকে থাকার সংগ্রাম। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, শাহজাহান শোভন, সিফাত বন্যা প্রমুখ।

ছবিটির সিনেমাটোগ্রাফি করেছেন মোহাম্মদ আরিফুজ্জামান, শিল্প নির্দেশনায় হুসনাইন লিঙ্কন, সংগীতে চৈতন্য রাজবংশী। প্রযোজনায় সিনেমাকার এবং ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রচারণায় যুক্ত রয়েছে টঙঘর টকিজ।

 

আরও

যারা অ্যাওয়ার্ড পাচ্ছে তাদেরকে অনেক দর্শক চিনে না : মনিরা মিঠু

বিনোদন

যারা অ্যাওয়ার্ড পাচ্ছে তাদেরকে অনেক দর্শক চিনে না : মনিরা মিঠু

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠু। শোবিজ অঙ্গনে যিনি ‘মনিরা মিঠু’ নামেই সমধিক পরিচিত। দীর্ঘ দুই দশক ধর...

২০২৬-০৬-১২ ১৩:৪৮

ব্যতিক্রম রূপে আ খ ম হাসান, নেপথ্যের গল্প জানালেন নির্মাতা

বিনোদন

ব্যতিক্রম রূপে আ খ ম হাসান, নেপথ্যের গল্প জানালেন নির্মাতা

অভিনয় জগতে তিনি অনেক পুরোনো, তার ক্যারিয়ারও বেশ দীর্ঘ। এতকাল মূলত ছোট পর্দাতেই ছিল তার একক আনাগোনা। শুরু থেকেই নিজের দ...

২০২৬-০৬-১১ ২১:২৪

শাকিবের সঙ্গে কাজ করলে টেনশন থাকে না : সেমন্তী সৌমি

বিনোদন

শাকিবের সঙ্গে কাজ করলে টেনশন থাকে না : সেমন্তী সৌমি

ছোট পর্দার পরিচিত মুখ সেমন্তী সৌমি। নিজের অভিনয় দক্ষতা দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ...

২০২৬-০৬-১১ ০৯:৫৯

মস্তিষ্কে টিউমার: দুটো সার্জারির পর কেমন আছেন তানিয়া বৃষ্টি?

বিনোদন

মস্তিষ্কে টিউমার: দুটো সার্জারির পর কেমন আছেন তানিয়া বৃষ্টি?

কয়েক মাস ধরে অসুস্থতার সঙ্গে লড়ছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ফেব্রুয়ারিতে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর প্রথমে ঢাকায়...

২০২৬-০৬-০৯ ১৭:৪১