শনিবার, ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

করপোরেট

দেশের বাজারে স্যামসাং নিয়ে এল ‘গ্যালাক্সি এ২৭ ৫জি’ স্মার্টফোন

দেশের বাজারে স্যামসাং নিয়ে এল ‘গ্যালাক্সি এ২৭ ৫জি’ স্মার্টফোন

বাংলাদেশের স্মার্টফোন গ্রাহকদের দৈনন্দিন অভিজ্ঞতা আরও উন্নত করতে স্যামসাং আনুষ্ঠানিকভাবে বাজারে নিয়ে এসেছে ‘গ্যালাক্সি এ২৭ ৫জি।‘ সম্প্রতি উন্মোচন করা স্লিম ও স্টাইলিশ এ ডিভাইসটিতে রয়েছে শক্তিশালী স্টোরেজ ও বিল্ট-ইন এআই টুলস। পাশাপাশি, ব্যবহারকারীরা উপভোগ করবেন নির্ভরযোগ্য পারফরমেন্স। নতুন এই স্মার্টফোনটি তিনটি নান্দনিক রঙে পাওয়া যাচ্ছে, যার দাম শুরু হচ্ছে ৪৮,০৯৯ টাকা থেকে।

স্যামসাং গ্যালাক্সি এ২৭ ৫জি’র স্লিম ও হালকা বডি নিশ্চিত করবে স্বাচ্ছন্দ্যময় ব্যবহারের চমৎকার অভিজ্ঞতা। এর প্রাণবন্ত স্ক্রিনটি রিডিং, স্ট্রিমিং কিংবা দৈনন্দিন ব্রাউজিংয়ে দেবে স্বস্তিদায়ক ভিজ্যুয়াল ফিলিং। দ্রুতগতির স্ন্যাপড্রাগন প্রসেসর ও পর্যাপ্ত মেমোরির সমন্বয়ে গ্যালাক্সি এ২৭ ৫জি ডিভাইসটিতে মিলবে ল্যাগ-মুক্ত ভিডিও কল, স্মুথ সোশ্যাল মিডিয়া ব্রাউজিং ও দুর্দান্ত গেমিং পারফরমেন্স।

স্মার্টফোনটিতে রয়েছে ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ; আর যাদের বাড়তি জায়গা প্রয়োজন, তারা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন ২ টেরাবাইট পর্যন্ত; ফলে, সব ছবি, ভিডিও ও দরকারি ফাইল অনায়াসে সংরক্ষণ করা যাবে কোন চিন্তা ছাড়াই।

এছাড়াও, দৈনন্দিন কাজকে আরও সহজ করতে গ্যালাক্সি এ২৭ ৫জি-তে প্রি-লোডেড রয়েছে ‘অসাম ইন্টেলিজেন্স’ -এর বিভিন্ন টুলস ও গুগল জেমেনাই। উদাহরণস্বরূপ, ‘মাল্টি-অবজেক্ট সার্কেল টু সার্চ’ সুবিধা দিয়ে ছবিতে যেকোন পোশাক কিংবা পণ্যের চারপাশে গোল দাগ কেটেই মুহূর্তের মধ্যে তা অনলাইনে খুঁজে নেওয়া সম্ভব।

শুধু দ্রুত অনুসন্ধানই নয়, ঝটপট ছবি এডিট ও তাৎক্ষণিক সহায়তার জন্য ডিভাইসটিতে যুক্ত করা হয়েছে স্মার্ট এআই টুলের এক পূর্ণাঙ্গ প্যাকেজ।

দীর্ঘদিন নিরবচ্ছিন্ন ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে গ্যালাক্সি এ২৭ ৫জি-তে স্যামসাং দিচ্ছে ৬ জেনারেশন পর্যন্ত অপারেটিং সিস্টেম (ওএস) আপডেট এবং ৬ বছরের সিকিউরিটি আপডেটের নিশ্চয়তা; সাথে স্যামসাংয়ের শক্তিশালী বিল্ট-ইন ‘নক্স সিকিউরিটি’ তো থাকছেই। ফলে, ফোনটি দীর্ঘমেয়াদে যেমন থাকবে দ্রুতগতির ও আপডেটেড, তেমনি সুরক্ষার দিক থেকেও থাকবে সম্পূর্ণ নিশ্চিন্ত, যা একে একটি সঠিক ও নির্ভরযোগ্য দীর্ঘমেয়াদি বিনিয়োগে পরিণত করেছে।

ব্ল্যাক (কালো), লাইট গ্রিন (হালকা সবুজ) ও লাইট পিঙ্ক (হালকা গোলাপি), এই তিনটি আকর্ষণীয় রঙে স্যামসাং গ্যালাক্সি এ২৭ ৫জি ডিভাইসটি এখন সারাদেশে স্যামসাংয়ের সকল অনুমোদিত আউটলেট ও পার্টনার রিটেইল শপগুলোতে পাওয়া যাচ্ছে। ডিভাইসটির দাম শুরু হচ্ছে ৪৮,০৯৯ টাকা থেকে।

-টিএস

আরও

খুলনার উপকূলীয় ১২,৫০০ মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে এসওএস চিলড্রেন’স ভিলেজেস ও ইবিএলের যৌথ উদ্যোগ

করপোরেট

খুলনার উপকূলীয় ১২,৫০০ মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে এসওএস চিলড্রেন’স ভিলেজেস ও ইবিএলের যৌথ উদ্যোগ

খুলনার উপকূলীয় এলাকার জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে যৌথ উদ্যোগ নিয়েছে এসওএস চিলড্রেন’স ভিলেজ...

২০২৬-০৮-০১ ১৮:০৫

২০২৬ এর তৃতীয় প্রান্তিকে ভিসা’র নিট রাজস্বে ১৪% প্রবৃদ্ধি

করপোরেট

২০২৬ এর তৃতীয় প্রান্তিকে ভিসা’র নিট রাজস্বে ১৪% প্রবৃদ্ধি

ভিসা ইনকরপোরেটেড ৩০ জুন, ২০২৬-এ সমাপ্ত তৃতীয় আর্থিক প্রান্তিকের ফলাফল প্রকাশ করেছে, যেখানে রাজস্ব, মুনাফা ও লেনদেন কার্...

২০২৬-০৭-৩০ ২০:৩৫

প্রতিকূলতার মাঝেও বাটা বাংলাদেশের মুনাফায় ২৩৮ শতাংশ প্রবৃদ্ধি

করপোরেট

প্রতিকূলতার মাঝেও বাটা বাংলাদেশের মুনাফায় ২৩৮ শতাংশ প্রবৃদ্ধি

চলমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা প্রতিকূলতার মধ্যেও প্রবৃদ্ধির ধারা বজায় রেখেছে বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। ২০২৬...

২০২৬-০৭-২৮ ১২:২৬

মোস্ট সাসটেইনেবল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অব দ্য ইয়ার- এনবিএফআই’ সম্মাননা পেল আইপিডিসি

করপোরেট

মোস্ট সাসটেইনেবল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অব দ্য ইয়ার- এনবিএফআই’ সম্মাননা পেল আইপিডিসি

টেকসই অর্থায়ন এবং দায়িত্বশীল ব্যবসায়িক চর্চায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ‘মোস্ট সাসট...

২০২৬-০৭-২৮ ১২:২৩

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসে সম্মানিত গার্ডিয়ান লাইফ

করপোরেট

১ কোটি ২২ লাখ মানুষের বিমা সুরক্ষার স্বীকৃতি পেল গার্ডিয়ান ব্র্যাক বিমা এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসে সম্মানিত গার্ডিয়ান লাইফ

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘মোস্ট সাসটেইনেবল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অব দ্য ইয়ার–ইন্স্যুরেন্স’ বি...

২০২৬-০৭-১৯ ১৯:৫৫

টানা সপ্তমবার ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ

করপোরেট

টানা সপ্তমবার ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ

বিশ্বখ্যাত টপ এমপ্লয়ার্স ইনস্টিটিউট থেকে টানা সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি অর্জন করেছে ব্রিটিশ আমেরিকান টোব্য...

২০২৬-০৭-১৫ ১৯:৪৪