সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

ড. ইউনূস নির্বাচন চাননি, আদায় করে নেয়া হয়েছে: রাশেদ খাঁন

ড. ইউনূস নির্বাচন চাননি, আদায় করে নেয়া হয়েছে: রাশেদ খাঁন

ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন চাননি, আদায় করে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। আজ শনিবার (১ আগস্ট) এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, 'অনেকে বলে যে ড. ইউনূস তো খুব ভালো কাজ করে গেছে, নির্বাচন দিয়ে গেছে। দেখেন, নির্বাচনটা কিন্তু আদায় করে নেওয়া হয়েছে। ড. ইউনূস যে নির্বাচন চাচ্ছিলেন না তার প্রমাণ হলো তিনি দেশের বাইরে গিয়ে বলেছিলেন বাংলাদেশে একটি মাত্র দল নির্বাচন চাই আর কেউ নির্বাচন চায় না। আচ্ছা নির্বাচনের প্রতি যার এত ভালোবাসা তিনি কি এই কথা বলতে পারেন? এই কথা বলতে পারেন না।'

'অর্থাৎ তিনি হয়তো দায়িত্ব গ্রহণের আগে এক ধরনের মানসিকতা পোষণ করতেন, কিন্তু দায়িত্ব গ্রহণের পরে তার ভেতরে আসলে ক্ষমতার লিপসা চলে এসেছিল।'

রাশেদ খাঁন আরও বলেন, সংকটগুলো ড. ইউনূস এবং তার ঐকমত্য কমিশনের সৃষ্ট। সুতরাং, তার প্রতি শ্রদ্ধা জানানোর কোনো সুযোগ নাই। ঘৃণা প্রকাশ না চাইলেও চলে আসে। আমরা তো চেয়েছিলাম যে সরকারি দল এবং আমাদের বিরোধী দল আমাদের নির্বাচনের পরে সবাই মিলে রাষ্ট্রের পুনর্গঠনে মনোযোগ দিব। কিন্তু কেন সেই পুনর্গঠনে আমরা মনোযোগ দিতে পারছি না? কারণ অন্তর্বর্তীকালীন সরকারের এক ধরনের চক্রান্ত ছিল, কতিপয় উপদেষ্টার ষড়যন্ত্র ছিল। আমি জানি, আমি দায়িত্ব নিয়েই বলছি।

আরও

জামায়াতের সঙ্গে দূরত্ব, জোট ছাড়ার পথে এনসিপি

রাজনীতি

জামায়াতের সঙ্গে দূরত্ব, জোট ছাড়ার পথে এনসিপি

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) দূরত্ব স্পষ্ট হচ্ছে। জোটের রাজনীতি থেক...

২০২৬-১১-০২ ১৯:০৮

শরিকদের সঙ্গে দূরত্ব বাড়ছে ক্ষমতাসীন বিএনপির

রাজনীতি

শরিকদের সঙ্গে দূরত্ব বাড়ছে ক্ষমতাসীন বিএনপির

চব্বিশের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থান এবং পরবর্তী অন্তর্বর্তী সরকারের অধীনে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ১৩তম জা...

২০২৬-১০-১৯ ১৬:২৭

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশের মানুষকে ক্ষুধার্ত রাখার শামিল: রিজভী

রাজনীতি

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশের মানুষকে ক্ষুধার্ত রাখার শামিল: রিজভী

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বন্ধের হুমকিকে দেশবিরোধী ও মানবতাবিরোধী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির ভারপ্রাপ্...

২০২৬-১০-০৯ ২০:৪৭

খেতাব বাতিল করে জনগণের হৃদয় থেকে শহীদ জিয়ার স্মৃতি মুছে ফেলা যাবে না: প্রতিমন্ত্রী ইশরাক

রাজনীতি

খেতাব বাতিল করে জনগণের হৃদয় থেকে শহীদ জিয়ার স্মৃতি মুছে ফেলা যাবে না: প্রতিমন্ত্রী ইশরাক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক বাতিলের সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়া...

২০২৬-১০-০৯ ২০:৪০

ছাত্রদল ভবিষ্যৎ রাজনীতির ‘সাপ্লাই লাইন’: আবদুস সালাম

রাজনীতি

ছাত্রদল ভবিষ্যৎ রাজনীতির ‘সাপ্লাই লাইন’: আবদুস সালাম

ছাত্রদল ভবিষ্যৎ রাজনীতির ‘সাপ্লাই লাইন’ বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক, বিএনপি চেয়ারম...

২০২৬-১০-০৯ ১৯:১৮

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

রাজনীতি

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

কুষ্টিয়ার লালন শাহের আখড়াবাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছ...

২০২৬-১০-০৪ ২২:২৬